বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/১১/২০২৬ ০৫:০৮:৫৮ অপরাহ্ন

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

সংগৃহীত


বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক মো. শামীম আহমদ চৌধুরী।

গত শুক্রবার বাদ মাগরিব সিলেট নগরীর কাজিরবাজারস্থ মন্ত্রীর নিজ বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় জিসাস কেন্দ্রীয় কমিটি ও মহানগর নেতৃবৃন্দ মন্ত্রীকে ফুলেল তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি, সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর হাজী আব্দুল কাইয়ুম জালালী পংকী।

এসময় আরো উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি মাহবুব কাদির শাহী, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ুন আহমদ মাসুক, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউল বারী খুর্শেদ, শুয়াইব আহমদ শোয়েব, প্রকাশনা বিষয়ক সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, সিলেট মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ফাতেমা জামান রুজী, যুগ্ম সাধারণ সম্পাদক মনি বেগম, শারমীন বেগম প্রমুখ। সাক্ষাৎকালে মন্ত্রী নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল করার আহ্বান জানান।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

বৈরী আবহাওয়ায় থমকে গেছে আমন ধান কাটা-মাড়াই
গোয়াইনঘাটে অ/বৈধ বালু উত্তোলনবি/রোধী অ/ভিযান, ১৭টি লিস্টার মেশিন ধ্বং/স
নৈ/রাজ্য সৃষ্টির অ/পচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে: মন্ত্রী আরিফুল হক
পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’-হু/মকিদাতা ছাত্রলীগ নেতা ফের গ্রে/প্তার
জগন্নাথপুরে স/ন্ত্রাসবি/রোধী আইনের মা/মলায় ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
অনুমোদনহীন NICU, সিলেটে ফ্রিডম হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা
সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অ/গ্নিসংযো/গের ঘটনায় দুই যুবক গ্রে/প্তার
অগ্রহায়ণের বৃষ্টিতে ধান নষ্ট হওয়ার শ/ঙ্কায় লাখো কৃষক পরিবার
কমলগঞ্জের পাড়ায় পাড়ায় চলছে রাস উৎসবের মহড়া
সিলেটসহ ৬ বিভাগে বৃষ্টির আভাস