তফসিলকে স্বাগত জানিয়ে কমলগঞ্জে আ.লীগের আনন্দ মিছিল
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

তফসিলকে স্বাগত জানিয়ে কমলগঞ্জে আ.লীগের আনন্দ মিছিল

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫/১১/২০২৩ ১০:৩৪:২৫ পূর্বাহ্ন

তফসিলকে স্বাগত জানিয়ে কমলগঞ্জে আ.লীগের আনন্দ মিছিল

ছবি : নিজস্ব


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই মৌলভীবাজারের কমলগঞ্জে নৌকা মার্কায় ভোট চেয়ে আনন্দ মিছিল করেছেন উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতারা। সেই সঙ্গে তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তারা ৷ No description available.

বুধবার (১৫ নভেম্বর) তফসিল ঘোষণার পর কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, যুবলীগের আহ্বায়ক ও কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ এর নেতৃত্বে কমলগঞ্জ পৌরসভা থেকে আনন্দ মিছিল বের করা হয় পরে ভানুগাছ চৌমুহনীতে ও এক পথসভা অনুষ্ঠিত হয়। No description available.

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট এ.এস.এম আজাদুর রহমান, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, যুবলীগের আহ্বায়ক ও কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট সানোয়ার হোসেনসহ যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতারা।

অন্যদিকে উপজেলার শমশেরনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. জুয়েল আহমদ এর নেতৃত্বে আনন্দ মিছিল বের করা হয়।পরে বাজার চৌমুহনীতে পথসভা অনুষ্টিত হয়।  এর আগে সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

এম সি



শীর্ষ সংবাদ:

অ/নুপ্রবেশ ঠেকাতে মৌলভীবাজার সী/মান্তে সতর্ক বি/জিবি
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক