সিলেটে কাভার্ডভ্যানভর্তি ভারতীয় কম্বল ও চা-পাতাসহ গ্রে/ফ/তা/র ২
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

সিলেটে কাভার্ডভ্যানভর্তি ভারতীয় কম্বল ও চা-পাতাসহ গ্রে/ফ/তা/র ২

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/১১/২০২৬ ০৬:১২:২৬ অপরাহ্ন

সিলেটে কাভার্ডভ্যানভর্তি ভারতীয় কম্বল ও চা-পাতাসহ গ্রে/ফ/তা/র ২

সংগৃহীত


সিলেটে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্যসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে প্রায় সাড়ে ১৬ লাখ টাকা মূল্যের ভারতীয় কম্বল, চা-পাতা এবং চোরাচালান কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ২২ নভেম্বর রাত আনুমানিক ২টা ২০ মিনিটে শাহপরাণ (রহ.) থানাধীন পরগনা বাজার এলাকায় সিলেট-তামাবিল মহাসড়কের নূরুল কুরআন মাদরাসার সামনে চেকপোস্ট বসায় মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় একটি সন্দেহভাজন কাভার্ডভ্যান (রেজিস্ট্রেশন নং: ঢাকা মেট্রো-ট-২০-০১২৪) থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে কাভার্ডভ্যানটি থেকে ৩৫১ পিস ভারতীয় কম্বল এবং ৩৪ বস্তা ভারতীয় চা-পাতা উদ্ধার করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ ৬২ হাজার ৪০০ টাকা। একই সাথে মালামাল পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটিও জব্দ করে পুলিশ।

অভিযানে আটক ব্যক্তিরা হলেন—হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নয়ানী গ্রামের মো. হানিফ খানের ছেলে মো. বাবুল খান (৩৫) এবং নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর গ্রামের ওমর ফারুকের ছেলে তাওহিদুল ইসলাম (১৯)।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া সেল জানায়, চোরাচালানের এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শাহপরাণ (রহ.) থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ (The Special Powers Act, 1974)-এর সংশ্লিষ্ট ধারায় মামলা (মামলা নং-৩১) দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। চোরাচালান রোধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

বৈরী আবহাওয়ায় থমকে গেছে আমন ধান কাটা-মাড়াই
গোয়াইনঘাটে অ/বৈধ বালু উত্তোলনবি/রোধী অ/ভিযান, ১৭টি লিস্টার মেশিন ধ্বং/স
নৈ/রাজ্য সৃষ্টির অ/পচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে: মন্ত্রী আরিফুল হক
পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’-হু/মকিদাতা ছাত্রলীগ নেতা ফের গ্রে/প্তার
জগন্নাথপুরে স/ন্ত্রাসবি/রোধী আইনের মা/মলায় ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
অনুমোদনহীন NICU, সিলেটে ফ্রিডম হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা
সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অ/গ্নিসংযো/গের ঘটনায় দুই যুবক গ্রে/প্তার
অগ্রহায়ণের বৃষ্টিতে ধান নষ্ট হওয়ার শ/ঙ্কায় লাখো কৃষক পরিবার
কমলগঞ্জের পাড়ায় পাড়ায় চলছে রাস উৎসবের মহড়া
সিলেটসহ ৬ বিভাগে বৃষ্টির আভাস