গোলাপগঞ্জে ইমাম স্বামীকে হ/ত্যার দায়ে স্ত্রীর যা/বজ্জী/বন কা/রাদণ্ড
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে ইমাম স্বামীকে হ/ত্যার দায়ে স্ত্রীর যা/বজ্জী/বন কা/রাদণ্ড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/১১/২০২৬ ১২:১৩:৫০ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে ইমাম স্বামীকে হ/ত্যার দায়ে স্ত্রীর যা/বজ্জী/বন কা/রাদণ্ড

ছবি:সংগৃহীত


সিলেটের গোলাপগঞ্জে মসজিদের ইমাম স্বামী রুহুল আমিনকে হ/ত্যার দায়ে স্ত্রী নাদিয়া বেগম ওরফে লতিকে যাবজ্জীবন কা/রাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সিলেটের অতিরিক্ত দায়রা জজ আদালত-৩-এর বিচারক মুহাম্মদ জালাল উদ্দিন এ রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী মো. সোহেল রানা রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত নাদিয়া বেগম ওরফে লতি (৪৫) সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার বশিয়া খউরী (তোতা লন্ডনীর বাড়ি) গ্রামের মৃত আব্দুল মজিদের মেয়ে। তিনি গোলাপগঞ্জ থানার হিলালপুর গ্রামের মুজিবুর রহমানের ভাড়াটিয়া বাসায় বসবাস করতেন। রায় ঘোষণার সময় তিনি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ঘটনার সাত-আট বছর আগে গোলাপগঞ্জের লামাদমজা গ্রামের মো. শাহিদুর রহমানের ছেলে ও স্থানীয় একটি মসজিদের ইমাম রুহুল আমিনের (৩৭) সঙ্গে নাদিয়া বেগমের বিয়ে হয়। তাঁদের সংসারে কোনো সন্তান না হওয়ায় রুহুল আমিন দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়ে তাঁদের মধ্যে পারিবারিক কলহ চলছিল।

এর জেরে ২০২৪ সালের ১৯ অক্টোবর দিবাগত রাত ১টা থেকে দেড়টার মধ্যে নাদিয়া কৌশলে স্বামীকে চেতনানাশক ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করেন। পরে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধে তাঁকে হত্যা করেন। এরপর মরদেহ খাটের নিচে লুকিয়ে রাখেন।

পরদিন স্বামীর নিখোঁজ হওয়ার খবর প্রচার করতে থাকেন নাদিয়া। একপর্যায়ে স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাঁরা গোলাপগঞ্জ থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে রুহুল আমিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় নাদিয়াকে গ্রেপ্তার করা হয়।

নিহতের বাবা মো. শাহিদুর রহমান বাদী হয়ে নাদিয়া বেগম ওরফে লতিকে একমাত্র আসামি করে গোলাপগঞ্জ মডেল থানায় হত্যা মামলা করেন। মামলাটি ২০২৪ সালের ২০ অক্টোবর দায়ের করা হয়। এর নম্বর ১৪, জিআর ১৮২/২০২৪ এবং দায়রা মামলা ১৬১/২০২৬।

তদন্ত শেষে ২০২৫ সালের ৩০ আগস্ট গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আবু সাঈদ পিপিএম একমাত্র আসামি নাদিয়া বেগম ওরফে লতির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রের নম্বর ১৫০।

পরবর্তী সময়ে আদালত অভিযোগ গঠন করে মামলার বিচার শুরু করেন। দীর্ঘ শুনানি শেষে ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের ভিত্তিতে আদালত নাদিয়াকে দণ্ডবিধি ১৮৬০-এর ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করেন। রায়ে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ তারেক। বাদীপক্ষে ছিলেন অ্যাডভোকেট শংকর লাল দাস এবং আসামিপক্ষে অ্যাডভোকেট হাসিনা মমতাজ।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিক্ষার মানোন্নয়নে দলীয়করণমুক্ত পরিবেশ জরুরি: এমপি লুনা
জামিন পেলেন না সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন, বিজয়ী যারা
সিলেট বিআরটিএতে ঘু/ষ ছাড়া মেলে না ফিটনেস, দুদকের অভিযানে মিলল সত্যতা
জৈন্তাপুরে ১৯টি প্লাস্টিক বি/স্ফো/রক ও নে/শাজাতীয় সিরাপ উ/দ্ধার
গোয়াইনঘাটে চাচাতো ভাইকে ছু/রিকাঘা/তে খু/ন, যুবক আ/টক
বৈরী আবহাওয়ায় থমকে গেছে আমন ধান কাটা-মাড়াই
গোয়াইনঘাটে অ/বৈধ বালু উত্তোলনবি/রোধী অ/ভিযান, ১৭টি লিস্টার মেশিন ধ্বং/স
নৈ/রাজ্য সৃষ্টির অ/পচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে: মন্ত্রী আরিফুল হক
পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’-হু/মকিদাতা ছাত্রলীগ নেতা ফের গ্রে/প্তার