ভারতকে ৭ উইকেটে হারাল বাংলাদেশ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:২৯ AM

ভারতকে ৭ উইকেটে হারাল বাংলাদেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/১১/২০২৩ ১২:৫৯:৩৫ PM

ভারতকে ৭ উইকেটে হারাল বাংলাদেশ

ছবি: সংগৃহীত


রান তাড়ায় শুরুতেই ড্রেসিং রুমের পথ ধরলেন জিসান আলম। তাতে প্রথম ম্যাচের মতো ব্যাটিং ধসের শঙ্কা জেগে উঠল। তবে এবার তা হতে দিলেন না আশিকুর রহমান ও চৌধুরি মোহাম্মদ রিজওয়ান। সেঞ্চুরি করলেন আশিকুর, রিজওয়ান খেললেন আশি ছোঁয়া ইনিংস। দুজনের নৈপুণ্যে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল পেল সহজ জয়।

ভিজয়ওয়ারার মুলাপাড়ুতে চার দলের যুব ওয়ানডে সিরিজে দ্বিতীয় ম্যাচে ভারত অনূর্ধ্ব-১৯ 'বি' দলকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের ২৪৩ রান ৩৭ বল হাতে রেখেই টপকে গেছে আহরার আমিনের দল।

২৪৪ রানের লক্ষ্যে খেলতে নেমে চতুর্থ ওভারে ফিরে যান জিসান। তবে ওই ধাক্কা সামলে নেন আশিকুর ও রিজওয়ান। দ্বিতীয় উইকেটে দুজন গড়েন ২০২ রানের জুটি। জয়ের জন্য ২৪ রান বাকি থাকতে ক্যাচ আউট হন ১২ চার ও ৫ ছক্কায় শতক হাঁকানো আশিকুর। ১৩১ বলে ১৩৫ রানের ইনিংস খেলেন এই উইকেটকিপার ব্যাটার। এরপর আরিফুল ইসলাম খালি হাতে ফিরলেও আহরারকে নিয়ে ম্যাচ শেষ করেন রিজওয়ান। ৪ চার ও ২ ছক্কায় ১০৯ বলে ৮৫ রান করে অপরাজিত থাকেন তিনি।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা ভারতীয় দলকে দারুণ শুরু এনে দেন রুদ্র প্যাটেল ও ভৈভব সুরিয়াভানশি। উদ্বোধনী জুটিতে ১১৭ বলে দুজন যোগ করেন ১২২ রান। সুরিয়াভানশি ৭৫ ও রুদ্র ৬৪ রান করে আউট হলে কমে আসে রানের গতি। চার নম্বরে আনুশ গোসাইয়ের ৪২ ছাড়া আর কেউই তেমন কিছু করতে পারেননি।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন ইকবাল হোসেন। মারুফ মৃধা, ওয়াসি সিদ্দিক ধরেন ২টি করে শিকার। একই মাঠে শুক্রবার ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশের যুবারা। 

এম সি



শীর্ষ সংবাদ:

সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক