মৌলভীবাজার-২ আসনের মনোনয়ন ফরম কিনলেন আতাউর রহমান শামীম
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ AM

মৌলভীবাজার-২ আসনের মনোনয়ন ফরম কিনলেন আতাউর রহমান শামীম

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৮/১১/২০২৩ ০৩:০৬:২৮ AM

মৌলভীবাজার-২ আসনের মনোনয়ন ফরম কিনলেন আতাউর রহমান শামীম


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বাংলাদেশ সুপ্রিমকোর্টর সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আতাউর রহমান শামীম।

আজ শনিবার (১৮ নভেম্বর) দুপুর ১২টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে আতাউর রহমান শামীমের পক্ষে তার ম্যানেজার এই মনোনয়ন ফরম কিনেছেন।

এর আগে গত ১৫ নভেম্বর সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে আগামী ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি (রবিবার)।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

বিশ্ব পর্যটন দিবস আজ
বিশ্বজুড়ে সিলেটের মেধার জয়, শিক্ষায় কেন পিছিয়ে সিলেট?
তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন