জুড়ি থানা পুলিশকে পরিবহন শ্রমিকদের মাইক্রোবাস উপহার
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ AM

জুড়ি থানা পুলিশকে পরিবহন শ্রমিকদের মাইক্রোবাস উপহার

জুড়ী প্রতিনিধি

প্রকাশিত: ১৮/১১/২০২৩ ০৫:৫৬:৪৯ AM

জুড়ি থানা পুলিশকে পরিবহন শ্রমিকদের মাইক্রোবাস উপহার

জুড়ি থানা পুলিশকে মাইক্রোবাস উপহার দিলেন পরিবহন শ্রমিকরা।


মৌলভীবাজার জেলার জুড়ী থানা পুলিশ প্রতি রাতে দায়িত্ব পালনে সহায়তার জন্য একটি করে গাড়ি ‘রিকুইজিশন’ করত। এ জন্য পুলিশের কাছ থেকে পর্যাপ্ত জ্বালানি খরচ ও পারিশ্রমিক পেতেন না শ্রমিক-চালকেরা। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে এবার পুলিশকে একটি গাড়ি কিনে দিয়েছেন শ্রমিকেরা।

শুক্রবার উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেনের কাছে একটি মাইক্রোবাস হস্তান্তর করেন। হস্তান্তরের পর ওসি নিজের ফেসবুক আইডিতে এ বিষয়ে একটি পোস্টে লেখেন, জুড়ী থানা এলাকায় নিয়মিত টহলের জন্য উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে স্বেচ্ছায় ও স্ব-উদ্যোগে গাড়িটি প্রদান করা হয়েছে। এ জন্য তিনি শ্রমিক সংগঠনের নেতাদের আন্তরিক ধন্যবাদ জানান।

শ্রমিক সংগঠনের নেতারা জানান, প্রতি রাতে টহলের জন্য পুলিশ তাঁদের স্ট্যান্ডে একটি করে গাড়ি রিকুইজিশন করত। এতে জ্বালানি খরচ প্রয়োজনের চেয়ে অনেক কম দিত। সারা রাত গাড়ি চালিয়ে চালকেরা সামান্য কিছু টাকা পেতেন। তাই গাড়ি রিকুইজিশনে তাঁদের আগ্রহ ছিল না। তবুও বাধ্য হয়ে যেতে হতো। এসব কারণে সবাই মিলে স্থায়ীভাবে পুলিশকে একটি গাড়ি উপহার দেওয়ার সিদ্ধান্ত নেন। পরে সংগঠনের তহবিল থেকে টাকা দিয়ে মাইক্রোবাস কেনা হয়। গাড়ি হস্তান্তরের সময় সংগঠনের সভাপতি আবদুল জব্বারসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

সংগঠনের সাধারণ সম্পাদক দুদুল আহমদ বলেন, জনস্বার্থে ও গাড়িচালকদের দুর্ভোগ লাঘবে তাঁদের সংগঠন এ উদ্যোগ নিয়েছে। এখন থেকে আর গাড়ি রিকুইজিশন করা হবে না বলে ওসি নিশ্চিত করেছেন। পুলিশ তাদের নিজস্ব চালক দিয়ে গাড়িটি চালাতে পারবে। এ ছাড়া ন্যায্য পারিশ্রমিক দিলে সংগঠনের পক্ষ থেকে চালক দিয়ে সহযোগিতা করা হবে।

থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, পরিবহন শ্রমিক ইউনিয়ন একটি গাড়ি দিয়েছে। জনস্বার্থে এটি ব্যবহার হবে। 

JA



শীর্ষ সংবাদ:

চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা