তাহিরপুরে ছাদের প্লাস্টার ধ্বসে ৬ শিক্ষার্থী আহত
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৩০ PM

তাহিরপুরে ছাদের প্লাস্টার ধ্বসে ৬ শিক্ষার্থী আহত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৬/২০২৩ ০৪:০৩:০৭ AM

তাহিরপুরে ছাদের প্লাস্টার ধ্বসে ৬ শিক্ষার্থী আহত

তাহিরপুরে স্কুল ভবনের প্লাস্টার ধ্বসে ৬ শিক্ষার্থী আহত


সুনামগঞ্জের তাহিরপুরে পরীক্ষা চলাকালীন সময়ে বিদ্যালয়ের ছাদের প্লাস্টার ধ্বসে ৬ শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে প্রাথমিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

রোববার (১৮ জুন) ১২টায় তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে পরীক্ষা চলাকালীন সময়ে এ ঘটনাটি ঘটে। আহতরা হলেন নবম শ্রেণীর ছাত্রী সুমিত্রা রায়, সাকি রায়, ১০ম শ্রেনীর ছাত্রী আহমদ মোয়াল্লেমা, ৮ম শ্রেনীর ছাত্রী পর্ণা মৈত্র, জেবিন রাহাত, অনন্যা দে।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলা সদরে বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে ষষ্ট শ্রেণি থেকে দশম শ্রেণির পার্ক প্রাথমিক পরীক্ষা চলছিল। পরীক্ষা চলাকালীন সময় দুপুর সাড়ে ১২টার দিকে অষ্টম শ্রেণির কক্ষে পরীক্ষা দেয়া অবস্থায় প্লাষ্টার ধ্বসে শিক্ষার্থীদের গায়ে পড়ে গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করা শিক্ষকরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে চিকিৎসা দেন।

পরীক্ষার হলে থাকা শিক্ষক সৌরভ মিয়া ও জুবায়ের আহমেদ জানান, পরীক্ষা চলাকালীন হঠাৎ করেই প্লাষ্টার পড়ে শিক্ষার্থীরা আহত হন। এতে অন্য শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আবারো পরীক্ষা শুরু হয়েছে।

এ বিষয়ে প্রধান শিক্ষক ইয়াহিয়া তালুকদার জানান, ‘আজ পরীক্ষা চলাকালীন সময়ে ঘটনাটি ঘটেছে। আহতের চিকিৎসা দেয়া হয়েছে।’

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বোরহান উদ্দিন জানান,‘ঘটনার পর পর ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা প্রকৌশলীর সাথে কথা বলেছি। তিনি সরেজমিন পরিদর্শন করে বিদ্যালয়ের ভবনের বিষয়ে ব্যবস্থা নেবেন। আর আহত শিক্ষার্থীদের চিকিৎসা দেয়া হয়েছে।’

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রনি জানান, ‘এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে
মানুষকে দ্বীনের পথে আহ্বান করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী
দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে ছাতকে মানববন্ধন
কয়েস লোদীকে হ*ত্যার হু*মকি, থানায় অ*ভিযোগের প্রস্তুতি