গাজায় অস্থায়ী হাসপাতাল পাঠালো জর্ডান
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ AM

গাজায় অস্থায়ী হাসপাতাল পাঠালো জর্ডান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০/১১/২০২৩ ০৯:০১:২৫ AM

গাজায় অস্থায়ী হাসপাতাল পাঠালো জর্ডান


ফিলিস্তিনের গাজা উপত্যকায় একট ফিল্ড হাসপাতাল পাঠিয়েছে জর্ডান। ফিলিস্তিনি এক কর্মকর্তা জানিয়েছেন, হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো গাজা উপত্যকায় কোনো ফিল্ড (অস্থায়ী) হাসপাতাল এসেছে।

গাজার হাসপাতালগুলোর মহাপরিচালক মোহাম্মদ জাকুত বলেছেন, জর্ডানের পাঠানো এ হাসপাতাল দক্ষিণাঞ্চলের খান ইউনিসে স্থাপন করা হবে।

তিনি জানিয়েছেন, বর্তমানে গাজার হাসপাতালগুলোতে বিপর্যয়কর পরিস্থিতি চলছে। ইসরায়েলের আগ্রাসনে আহত হয়ে প্রতিদিন অসংখ্য মানুষ চিকিৎসার জন্য আসছেন। কিন্তু চিকিৎসা সরঞ্জামের অপ্রতুলতার কারণে সবাইকে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না।

জর্ডানের সরকারি কর্মকর্তাদের বরাতে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালটি তৈরি সম্পন্ন হবে। এতে ৪০টিরও বেশি বেড থাকবে। আর হাসপাতালটি পরিচালনা করার জন্য দুই দিনের মধ্যে ৫০ জন চিকিৎসক সেখানে পৌঁছাবেন।

JA



শীর্ষ সংবাদ:

দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকান খোলা
সুন্দর নগর গড়তে প্রতিটি ওয়ার্ডে হবে পরিকল্পিত উন্নয়ন- আব্দুল কাইয়ুম চৌধুরী
নতুন রূপে আবারও খুলছে জালালাবাদ পার্ক
সিলেট জেলায় ৬৩৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
সিলামে রাসেল হ/ত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মামলা
কোম্পানীগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় ম/দ উদ্ধার, আ/টক ২
সিলেটের ক্রিকেটে পৃষ্ঠপোষকতার স্বীকৃতি, শাহেদ শামসকে সংবর্ধনা
আজমিরীগঞ্জে খানাখন্দে ভরা সড়কে ভো'গান্তিতে যাত্রীরা
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক