শীর্ষে আর্জেন্টিনা, হারের হ্যাটট্রিকে ব্রাজিল
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:০৬ AM

শীর্ষে আর্জেন্টিনা, হারের হ্যাটট্রিকে ব্রাজিল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/১১/২০২৩ ০৯:০৯:৫৩ AM

শীর্ষে আর্জেন্টিনা, হারের হ্যাটট্রিকে ব্রাজিল

ছবি: সংগৃহীত


ঘরের মাঠেও দুর্দশা কাটল না ব্রাজিলের। টানা দুই হারের ক্ষত নিয়ে মারাকানায় ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে খেলতে নেমেছিল তারা। কিন্তু ঘরের মাঠের ব্যাপক সমর্থনেও বদলালো না ব্রাজিলের গল্পটা। লাল কার্ড হজমের ম্যাচে এক গোলে হারই সঙ্গী। এ নিয়ে বিশ্বকাপ বাছাইয়ে হারের হ্যাটট্রিক। সেই সঙ্গে বাছাইয়ে এই প্রথমবার নিজেদের মাটিতে হারের মুখ দেখল সেলেসাওরা।

আজ (বুধবার) মারাকানায় দুই চিরপ্রতিদ্বন্দ্বীর উত্তাপ ছড়ানো ম্যাচে গোল হয়েছে একটিই। ৬৩ মিনিটে জিওভানি লো সেলসোর কর্নার থেকে ম্যাচের ভাগ্য নির্ধারণী গোল করেন নিকোলাস ওতামেন্ডি। তাতেই নির্ধারিত হয় ব্রাজিলের টানা তৃতীয় হার। আর খেলা গড়ানোর আগে দুই পক্ষের মারামারি, এক লালকার্ড ব্রাজিলের ক্ষতটাই কেবল বাড়িয়েছে।

মারাকানায় ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ শুরু হওয়ার সব আনুষ্ঠানিকতা শেষেই শুরু হয় প্রথম ঝামেলা। ব্রাজিলের মারাকানায় উপস্থিত আর্জেন্টিনার সমর্থকদের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে ব্রাজিলের সমর্থকরা। দ্রুতই সেখানে ছুটে যান স্থানীয় পুলিশের সদস্যরা। ঘটনার জের ধরে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি পুরো দল নিয়ে চলে যান ড্রেসিংরুমে। পরে খেলা শুরু হলেও পুরো সময়জুড়ে ছিল উত্তাপ।

এক গোলে পিছিয়ে যাওয়ার পর শেষের সময়টা ব্রাজিলকে খেলতে হয়েছে ১০ জনের দল নিয়ে। শেষের এমন দৃশ্যে আরও খানিক অপমানও যুক্ত হয়েছে ব্রাজিলের জন্য। মাঠে হতশ্রী পারফর্ম্যান্সে ক্ষুব্ধ হয়ে ম্যাচ শেষের আগেই মাঠ ছেড়ে চলে যান ব্রাজিলের সমর্থকরা। মারাকানার মাঠে তাই ব্রাজিলের শেষটা হলো আরও বেশি তিক্ত।

২০২৬ বিশ্বকাপের কনমেবল অঞ্চলের বাছাইয়ে টানা তিন হারে পয়েন্ট টেবিলে নামতে নামতে ছয়ে চলে গেছে ব্রাজিল। অন্য দলগুলো জয় পাওয়াতেও পিছিয়ে যাচ্ছে তারা। ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে মেসির আর্জেন্টিনা। দুই পয়েন্ট কম নিয়ে টেবিলের দুইয়ে উরুগুয়ে। ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে রয়েছে কলম্বিয়া। চার ও পাঁচ নম্বরে রয়েছে যথাক্রমে ভেনেজুয়েলা ও ইকুয়েডর। আর সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে অবস্থান করছে ব্রাজিল।

বিশ্বকাপ বাছাইয়ে যাদের জয় পাওয়া নিয়ে কখনো ভাবতেই হয়নি। সেই দলটিই কিনা এবার ধুঁকছে। দলের বড় দুই তারকা নেইমার এবং ভিনিসিয়ুসের না থাকা যেন খাদের কিনারেই ঠেলে দিয়েছে সেলেসাওদের। টানা তিন হারে ধীরে ধীরে টেবিলের নিচে নেমে যাচ্ছে ব্রাজিল। যদিও বিশ্বকাপ বাছাইপর্বের আরও দুই তৃতীয়াংশ বাকি আছে, তবুও একটা প্রশ্ন উঠছে, ব্রাজিল কী বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে পারবে? 

এম সি



শীর্ষ সংবাদ:

সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক