সিলেট টেস্ট দেখা যাবে ১০০ টাকায়
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:০৬ AM

সিলেট টেস্ট দেখা যাবে ১০০ টাকায়

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৫/১১/২০২৩ ০৩:৩৮:০০ AM

সিলেট টেস্ট দেখা যাবে ১০০ টাকায়

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।


পাঁচ বছর পর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হতে যাচ্ছে টেস্ট ক্রিকেট। বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি হবে এই মাঠে। আজ ম্যাচটির টিকেট মূল্য প্রকাশ করা হয়েছে।

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হচ্ছে আগামী ২৮ নভেম্বর। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের লড়াই মাঠে বসে দেখতে দর্শকদের খরচ করতে হবে সর্বনিম্ন ১০০ টাকা ও সর্বোচ্চ ১০০০ টাকা।

স্টেডিয়ামের গ্রিন গ্যালারি ও পশ্চিম গ্যালারির টিকিটের দাম ধরা হয়েছে ১০০ টাকা। আর পূর্ব গ্যালারির টিকেট মূল্য ২০০ টাকা। স্টেডিয়ামের ক্লাব হাউজে বসে খেলা দেখতে খরচ করতে হবে ৩০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ১০০০ টাকা।

টিকিট পাওয়া যাবে সিলেট স্টেডিয়ামের টিকিট কাউন্টারে। এ ছাড়া রিকাবিবাজার সিলেট জেলা স্টেডিয়ামেও পাওয়া যাবে এই টেস্টের টিকিট। ২৭ নভেম্বর থেকে ম্যাচ চলাকালীন প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫.৩০ পর্যন্ত টিকিট পাওয়া যাবে।

২০১৮ সালে বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটে পদচারণ শুরু সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের। এরপর নিয়মিত ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করলেও সিলেটে আর কোনো টেস্ট ম্যাচ হয়নি। লম্বা সময় পর এখানকার দর্শকরা উপভোগ করতে পারবেন সাদা পোশাকের লড়াই।

সিলেট টেস্টকে সামনে রেখে এর মধ্যেই দুই দল গতকাল থেকে অনুশীলন শুরু করে দিয়েছে। আগামীকাল বিশ্রাম দিয়ে পরের দুই দিন অনুশীলন করে মাঠে নামবে দুই দল। এটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের অংশ।

JA



শীর্ষ সংবাদ:

সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক