মোস্তাফিজকে ছেড়ে দিল দিল্লি
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:০৫ AM

মোস্তাফিজকে ছেড়ে দিল দিল্লি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৬/১১/২০২৩ ০৮:৪০:০৩ AM

মোস্তাফিজকে ছেড়ে দিল দিল্লি

মোস্তাফিজুর রহমান।


আইপিএলের আগামী আসরের জন্য নতুন করে দল সাজাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। আজ পর্যন্ত সময় ছিল পুরোনো খেলোয়াড়দের ধরে রাখার।

কিন্তু দিল্লি ক্যাপিটালসের সেই তালিকায় জায়গা হয়নি মোস্তাফিজুর রহমানের। বাংলাদেশের বাঁহাতি এই পেসারকে ছেড়ে দিয়েছে তারা।

২০২২ সালে দুই কোটি রুপি ভিত্তি মূল্য দিয়ে মোস্তাফিজকে কিনেছিল দিল্লি। সেই আসরে ৮ ম্যাচে ৮ উইকেট শিকার করেছিলেন বাঁহাতি এই পেসার। পরের আসরে তাকে ধরে রাখে দিল্লি। কিন্তু গতবার কেবল ২ ম্যাচই খেলার সুযোগ পান মোস্তাফিজ। উইকেট নিয়েছেন মাত্র একটি।

মোস্তাফিজসহ এবার দিল্লি ছেড়ে দিয়েছে রাইলি রুশো, চেতন সাকারিয়া, রোভমান পাওয়েল, মনিশ পান্ডে, ফিল সল্ট, কমলেশ নাগারকোটি, রিপল প্যাটেল, সরফরাজ খান, আমান খান ও প্রিয়ম গর্গকে। দিল্লি আইপিএলে মোস্তাফিজের চতুর্থ ফ্র্যাঞ্চাইজি। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন এই পেসার।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক