গাড়িবহর নিয়ে মাগুরার পথে সাকিব
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৪৫ AM

গাড়িবহর নিয়ে মাগুরার পথে সাকিব

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/১১/২০২৩ ১০:৫৮:২৫ AM

গাড়িবহর নিয়ে মাগুরার পথে সাকিব


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দিয়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যাত্রা শুরু করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে নিশ্চিত হয়েছে তার মনোনয়ন। আর মনোনয়ন প্রাপ্তির তিন দিনের মাথায় বিশাল গাড়িবহর নিয়ে নিজ এলাকা মাগুরায় যাত্রা শুরু করেছেন সাকিব আল হাসান।

আজ বুধবার সকালে ঢাকা থেকে গাড়িবহর নিয়ে মাগুরার পথে যাত্রা করেছেন তিনি৷ পদ্মা সেতু হয়ে মাগুরার পথে যাচ্ছেন টাইগার অধিনায়ক৷ সঙ্গে রয়েছেন জাতীয় দলের দুই ক্রিকেটার রনি তালুকদার এবং নাজমুল হোসেন অপু। আছেন ক্রিকেটার আল-আমিন জুনিয়রও।

জানা যায়, বুধবার সকালে কেন্দ্রীয় শহিদ মিনার থেকে বিশাল বহর নিয়ে নিজের নির্বাচনী এলাকার পথে রওনা দেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীকে লড়বেন তিনি। দলের হয়ে মাগুরা-১, মাগুরা-২ এবং ঢাকা-১০ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন সাকিব। শেষপর্যন্ত দলীয়ভাবে তাকে মাগুরা-১ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে।

আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন পাওয়ার পর এবারই প্রথম মাগুরার উদ্দেশে যাত্রা করছেন সাকিব। জাতীয় দলের ক্রিকেটার ছাড়াও গাড়িবহরে আছেন আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী। 

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তিনটি আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। এরপর আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের দপ্তর সম্পাদকের কক্ষে ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন সাকিব। প্রায় আধা ঘণ্টা ধরে চলে এ বৈঠক। 

মনোনয়ন পাওয়ার পরেই নিজ ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করেছেন সাকিব। বনানী পুরাতন ডিওএইচএসে ঠিকানা গড়েছিলেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। তবে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা ১ আসন থেকে নৌকা মার্কার প্রার্থীতা নিশ্চিতের পর ঠিকানা বদল করতে চান তিনি। ইসির সূত্রগুলো জানিয়েছে, বর্তমান ঠিকানা ঢাকার বনানী থেকে পরিবর্তন করে মাগুরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে নিতে চান সাকিব। এ লক্ষ্যে ইতোমধ্যে আবেদনও করেছেন তিনি।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক