পদত্যাগ করলেন বাফুফে সভাপতি সালাউদ্দিন!
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৪৮ PM

পদত্যাগ করলেন বাফুফে সভাপতি সালাউদ্দিন!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/১২/২০২৩ ১২:১৭:০৭ PM

পদত্যাগ করলেন বাফুফে সভাপতি সালাউদ্দিন!

ছবি: সংগৃহীত


বাংলাদেশ প্রিমিয়ার লিগ কমিটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দায়িত্ব গ্রহণের মাত্র ১ বছরের মাথায় এই কমিটি থেকে সরে দাঁড়ালেন তিনি।

লিগ কমিটির নতুন চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছে বাফুফে সহসভাপতি ইমরুল হাসানকে। এর আগে ১২ বছর পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান ছিলেন সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী। তবে গত বছর এই দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন তিনি।

পরে নির্বাহী কমিটির সভায় অনুমোদন সাপেক্ষে সালাম মুর্শেদী থেকে লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছিলেন সালাউদ্দিন। ১ বছরের মাথায় সেই পদ ছাড়লেন বাফুফে প্রধান।

লিগ কমিটির নতুন চেয়ারম্যান ইমরুল হাসান বলেন, ‘বাফুফে সভাপতি আমার ওপর আস্থা রাখার ওনাকে ধন্যবাদ। বিতর্ক সবজায়গায়ই আছে, ফিফাতেও আছে। বিতর্কটা খেলাধুলারই একটা অংশ। আমি চেষ্টা করব দায়িত্বটুকু সঠিকভাবে পালন করার জন্য।’

এম সি



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে শ্রমমন্ত্রীর ইসিজি মেশিন প্রদান ও বৃক্ষরোপণ
আজ পবিত্র আশুরা
সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির