প্রথম ওভারেই আঘাত হানলেন শরিফুল
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৪৯ AM

প্রথম ওভারেই আঘাত হানলেন শরিফুল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/১২/২০২৩ ০১:৪৮:৩৯ AM

প্রথম ওভারেই আঘাত হানলেন শরিফুল


বড় লক্ষ্য তাড়ায় শুরুতেই হোঁচট খেল কিউইরা। ইনিংসের প্রথম ওভারেই উইকেট শিকার করে বাংলাদেশকে দারুণ শুরু এনে দিলেন শরিফুল ইসলাম। এই বাঁহাতি পেসারের খাটো লেন্থের বলে খোঁচা দিয়ে উইকেটের পেছনে ধরা পড়েছেন টম লাথাম। ডাক খেয়ে এই ওপেনার সাজঘরে ফেরায় রানের খাতা খুলার আগেই উইকেট হারালো সফরকারীরা।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ৯ ওভারে ১ উইকেট হারিয়ে ১৯ রান তুলেছে নিউজিল্যান্ড। উইলিয়ামসন অপরাজিত আছেন ১১ রান নিয়ে। অপর অপরাজিত ব্যাটার কনওয়ের সংগ্রহ ৮ রান। এখনও বাংলাদেশের থেকে ৩১৩ রানে পিছিয়ে আছে কিউইরা।

আগের দিনের ৩ উইকেটে ২১২ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। দিনের প্রথম বলেই ড্যারিল মিচেলকে এক রান নিয়ে শুরু করেন মুশফিকুর রহিম। তবে আগের দিনের অবিচ্ছিন্ন মুশফিক-শান্ত জুটি এদিন বেশি দূর এগোতে পারেনি।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক