ইসরায়েলি সেনাদের ওপর হিজবুল্লাহর হামলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:২৩ AM

ইসরায়েলি সেনাদের ওপর হিজবুল্লাহর হামলা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/১২/২০২৩ ১১:৫৯:১০ AM

ইসরায়েলি সেনাদের ওপর হিজবুল্লাহর হামলা

ছবি: সংগৃহীত


লেবানন-ইসরায়েল সীমান্তবর্তী অঞ্চলে ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে লেবাননভিত্তিক শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

শুক্রবার (১ ডিসেম্বর) হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শেষ হওয়ার পর আবারও পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়। আর এদিনই ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর একটি সামরিক অবকাঠামোর কাছে ‘উপযুক্ত অস্ত্র’ ব্যবহার করে সেনাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

যুদ্ধবিরতি শেষ হওয়ার পর ইসরায়েলের সেনাদের লক্ষ্য করে এটিই হিজবুল্লাহর প্রথম হামলা। তবে নতুন হামলার ব্যাপারে তাৎক্ষণিক কোনো তথ্য জানায়নি দখলদার ইসরায়েলি সেনাবাহিনী।

পরবর্তীতে মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায়, রোস হানকারা, মার্গালিওট এবং কিরাত সমোনায় সেনা ছাউনি লক্ষ্য করে হিজবুল্লাহ হামলা চালিয়েছে। তবে সব হামলাই প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে তারা। এক্সে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আরও জানিয়েছে, হিজবুল্লাহর হামলার পর লেবাননে তাদের লঞ্চার লক্ষ্য করে একাধিক হামলা চালানো হয়েছে।

লেবাননে শুক্রবার ইসরায়েলি সেনারা হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির টিভি চ্যানেল আল-মানার। তারা বলেছে, ইসরায়েলিদের হামলায় হুলা শহরে এক নারী ও তার ছেলে নিহত হয়েছেন। গত ২৪ নভেম্বর হামাস ও ইসরায়েল প্রথমবারের মতো যুদ্ধবিরতিতে রাজি হয়। যা এক সপ্তাহ স্থায়ী ছিল। যুদ্ধবিরতি চলাকালীন লেবানন-ইসরায়েল সীমান্তও শান্ত ছিল।

এম সি



শীর্ষ সংবাদ:

দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকান খোলা
সুন্দর নগর গড়তে প্রতিটি ওয়ার্ডে হবে পরিকল্পিত উন্নয়ন- আব্দুল কাইয়ুম চৌধুরী
নতুন রূপে আবারও খুলছে জালালাবাদ পার্ক
সিলেট জেলায় ৬৩৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
সিলামে রাসেল হ/ত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মামলা
কোম্পানীগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় ম/দ উদ্ধার, আ/টক ২
সিলেটের ক্রিকেটে পৃষ্ঠপোষকতার স্বীকৃতি, শাহেদ শামসকে সংবর্ধনা
আজমিরীগঞ্জে খানাখন্দে ভরা সড়কে ভো'গান্তিতে যাত্রীরা
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক