সিরিজ জিতলে শান্তদের বড় বোনাস দেবেন পাপন
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৪৭ PM

সিরিজ জিতলে শান্তদের বড় বোনাস দেবেন পাপন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/১২/২০২৩ ১১:০২:৪০ AM

সিরিজ জিতলে শান্তদের বড় বোনাস দেবেন পাপন

ছবি: সংগৃহীত


পরশু সিরিজ নির্ধারণী মিরপুর টেস্টে নামার আগে বাংলাদেশ দলের খেলোয়াড়দের উজ্জীবিত করতে আজ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নৈশভোজে বসেছিলেন। সিলেট টেস্টে কিউইদের বিপক্ষে জেতায় সোনারগাঁও হোটেলে খেলোয়াড় ও বোর্ড পরিচালকদের নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছিলেন বিসিবি সভাপতি।

ডিনার ও আলোচনা শেষে পাপন সংবাদমাধ্যমকে বলেছেন, নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্ট জিতলে বড় বোনাস দেবে বিসিবি, ‘(আজ বোনাসের কথা) বলে নাই, ওরা (ক্রিকেটাররা) শুনতে চেয়েছিল। আসার সময় (বোনাস) চেয়েছিল একজন। এটা সিরিজ জিতলে পাবে।’ কেমন হবে সেই বোনাসের পরিমাণ? পাপন বললেন, ‘সিরিজ জিতলে অনেক বড় (বোনাস) পাবে।’

এবার সিলেট টেস্টের উইকেট নিয়ে ভূয়সী প্রশংসা হচ্ছে। পাপনের মুখেও সিলেটের উইকেট নিয়ে স্তুতি। তবে তিনি মিরপুরের উইকেট নিয়ে কিছু অনুমান করতে পারছেন না, ‘সিলেটের উইকেটে ব্যাটার, বোলার—সবার জন্য ছিল। এর আগে (দেশে) এমন উইকেট আমরা দেখিনি। তবে মিরপুরের উইকেটের মতো আনপ্রেডিক্টবল উইকেট আর নেই। এখানে হয় জেতা না হয় ড্র। মিরপুরে ড্রয়ের কোনো সম্ভাবনা নেই।’

এম সি



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে শ্রমমন্ত্রীর ইসিজি মেশিন প্রদান ও বৃক্ষরোপণ
আজ পবিত্র আশুরা
সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির