ভোটের দিন কোরবানির পশু কিনেছেন সিটি মেয়র আরিফুল
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:২৪ PM

ভোটের দিন কোরবানির পশু কিনেছেন সিটি মেয়র আরিফুল

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২২/০৬/২০২৩ ০১:৩৫:৫৩ AM

ভোটের দিন কোরবানির পশু কিনেছেন সিটি মেয়র আরিফুল

সিটি মেয়র আরিফুল


সিলেট সিটি কর্পোরেশনের দুই বারের নির্বাচিত মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নেতা আরিফুল হক চৌধুরী সিলেট সিটি নির্বাচনের ভোটের দিন গ্রামের বাড়ি কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের উবাহাটা গ্রামে ঘুরতে এসেছেন।

দলীয় সিদ্ধান্ত মেনে সিলেট সিটি নির্বাচনে অংশগ্রহণ না করায় বুধবার সকালে গ্রামের বাড়িতে আসেন তিনি। বিকেলে ৪ টায় উপজেলার শমশেরনগর বাজার থেকে কোরবানির জন্য প্রায় ২০টি ছাগল ক্রয় করেছেন তিনি।

আরিফুল হকের নিকট আত্মীয়রা জানান, মেয়র আরিফুল হক নির্বাচনে অংশ না নেওয়ায় তিনি এখনো স্বপদে বহাল। যেহেতু তাঁর দল বিএনপি নির্বাচন বর্জন করেছে এবং তিনিও প্রার্থী হননি, তাই নির্বাচনের দিন তিনি হঠাৎই সপরিবার দাদার বাড়ি বেড়ানোর পরিকল্পনা করেন।

এর অংশ হিসেবেই তিনি বুধবার কমলগঞ্জ উপজেলার উবাহাটা গ্রামে বেড়াতে এসেছেন। মেয়রের সঙ্গে তাঁর স্ত্রী শ্যামা হক ও তাঁর ব্যক্তিগত তিনজন কর্মকর্তা আছেন।

সিলেট সিটি মেয়র বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী জানান, অনেক দিন ধরে গ্রামের বাড়িতে আসা হয়নি। আত্মীয় স্বজনরা আম কাঁঠাল খাওয়ার দাওয়াত দিয়েছেন। একটু সময় পেয়েছি এ জন্য আসলাম। একই সাথে বিকেলে কিছু সময় পাওয়ায় কোরবানির জন্য কিছু ছাগল ক্রয় করেছি।

তিনি আরও বলেন, দলীয় সিদ্ধান্ত মেনে সিলেট সিটি নির্বাচনে তিনি অংশগ্রহণ করেননি। দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশনা মেনে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লেখ্য, গত ২ জুন সিটি নির্বাচনের প্রচার-প্রচারণা শুরুর পর থেকে মেয়র আরিফুল হক সিলেটেই অবস্থান করছিলেন। সিটি করপোরেশনের নানা কর্মসূচিতে তিনি অংশ নিলেও নির্বাচন নিয়ে প্রকাশ্যে কোনো কথা বলেননি। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে আরিফুল হক সিলেট শহর ছেড়েছেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে
মানুষকে দ্বীনের পথে আহ্বান করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী
দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে ছাতকে মানববন্ধন
কয়েস লোদীকে হ*ত্যার হু*মকি, থানায় অ*ভিযোগের প্রস্তুতি