তোমরা যারা ঘৃণা ছড়াও, তাদের অভিনন্দন : নেইমার
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৩০ PM

তোমরা যারা ঘৃণা ছড়াও, তাদের অভিনন্দন : নেইমার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/১২/২০২৩ ০৯:৪৫:২১ AM

তোমরা যারা ঘৃণা ছড়াও, তাদের অভিনন্দন : নেইমার

ছবি: সংগৃহীত


সম্প্রতি ব্রাজিলিয়ান এক ইউটিউবারের সঙ্গে দেশটির এক তরুণীর প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এই দুইজনের একটি ভুয়া স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরালও হয়। যেটাকে ভিত্তি করে ব্রাজিলিয়ান অনেক সংবাদ মাধ্যমেও প্রতিবেদন করা হয়েছে। এমন কাণ্ড সহজভাবে নিতে পারেননি এই তরুণী।

নিজেকে নিয়ে ভিত্তিহীন সংবাদের পর গতকাল আত্মহত্যা করেন জেসিকা কানেদো নামের ২২ বছর বয়সী এ তরুণী।দেশটির সিভিল পুলিশও (তদন্তকারী রাজ্য পুলিশ) কানেদোর মৃত্যুকে সম্ভাব্য আত্মহত্যার মামলা হিসেবে নথিভুক্ত করেছে।

এই মৃত্যুর ঘটনা নেট-দুনিয়ায় দ্রুত ভাইরাল হয়েছে, যা সমাজে মেয়েটির ব্যাপারে নেতিবাচক প্রভাব ফেলেছে। যা চোখ এড়ায়নি নেইমার জুনিয়রের। এ ঘটনায় ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যমের ওপর বেজায় চটেছেন নেইমার।

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘বিদ্বেষীদের উদ্দেশে বলছি। তোমরা যারা ঘৃণা ছড়াও, যারা নিজেদের সবজান্তা ও সত্যের অধিকারী মনে করো, যারা সাধু সেজে থাকো, যেন কখনো ভুল করো না; তাদের অভিনন্দন। তোমরা আরেকজনকে শিকার করেছ।’

‘তারা যা প্রকাশ করে, সেটার প্রতি খুব সাবধানতা অবলম্বন করা উচিত। আমি সত্যিই সেসব মানুষকে ঘৃণা করি, যারা নিজের পরিচয়ের আড়ালে অন্য কারও সম্পর্কে বাজে কথা বলে। (সত্যতা যাচাই না করেই) সবার আগে সংবাদ ছড়িয়ে দেওয়ার প্রতিযোগিতা কারও জীবন শেষ করে দিতে পারে। সবাই মানসিকভাবে শক্ত নয়।’-আরো যোগ করেন নেইমার।

এম সি



শীর্ষ সংবাদ:

বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ: সিলেটে বাণিজ্যমন্ত্রী
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় কমিটি, নেতৃত্বে বাণিজ্যমন্ত্রী
আজ পবিত্র আশুরা
সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে