বানিয়াচংয়ে ছেলের হাতে মা খুন
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:০১ PM

বানিয়াচংয়ে ছেলের হাতে মা খুন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৬/২০২৩ ০৪:০৯:৫২ AM

বানিয়াচংয়ে ছেলের হাতে মা খুন

প্রতীকী ছবি


হবিগঞ্জের বানিয়াচংয়ে ছেলের শিলের আঘাতে মা খুন হয়েছেন।ঘটনাটি ঘটেছে বানিয়াচং উপজেলার ৬নং কাগাপাশা ইউনিয়নের চানপুর গ্রামে।নিহত নারী হলেন রাবেয়া খাতুন (৫৪) ওই গ্রামের কৃষক মফিল মিয়ার স্ত্রী।

রোববার (২৫জুন) দিবাগত রাত ৩টায় চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়।ঘটনার পর পরই ঘাতক পুত্র রিপন মিয়া তার স্ত্রী-সন্তান নিয়ে পালিয়ে গেছে।

থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত নারীর বড় পুত্র রিপন মিয়া (২৩) বিয়ে করে পৃথক ভাবে একই বাড়িতে বসবাস করে আসছিলো।

পৃথকভাবে বসবাস করলেও রিপনের স্ত্রীর সঙ্গে সাংসারিক বিষয় নিয়ে নিহত শাশুড়ী রাবেয়া বেগমের ঝগড়া-বিবাদ লেগেই থাকতো।

এরই জের ধরে গত রবিবার (২৫ জুন) বিকাল ৩টায় নিহত নারীর সঙ্গে ছেলে রিপনের স্ত্রী ঝগড়া-বিবাদে লিপ্ত হয়। এ সময় মায়ের পক্ষ নিয়ে ছোট ছেলে শিপন এগিয়ে আসে।

ছোট ভাইকে আসতে দেখে স্ত্রীর পক্ষ নিয়ে বড় ভাই রিপন এগিয়ে এসে শিপনকে মারপিট করতে উদ্যত হয়।এক পর্যায়ে রিপন ছোট ভাই শিপনকে শিল দিয়ে আঘাত করলে আঘাতটি লাগে নিহত রাবেয়া বেগমের কপালে।এতে মা রাবেয়া বেগম গুরুতর আহত হন।

পরে আহত অবস্থায় রাবেয়া খাতুনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে হাসপাতালেই মৃত্যু হয় রাবেয়া খাতুনের।

পুত্রের শিলের আঘাতে মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওই ওয়ার্ডের ইউপি সদস্য ছোটন কান্তি তালুকদার।

এ ব্যাপারে ইউপি সদস্য ছোটন কান্তি তালুকদার জানান, আমি এলাকাবাসীর কাছ থেকে শুনেছি শ্বাশুড়ি-বউয়ের মধ্যে  ঝগড়া হয়েছিলো।ছোট ছেলে মায়ের পক্ষ নেওয়ায় বড় ছেলে বউয়ের পক্ষ নিয়ে ছোট ভাইকে মারতে গিয়ে শিল উড়িয়ে মারে রিপন মিয়া। আর সেই শিলের আঘাতে তার মা আহত হন এবং পরবর্তীতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই শামসুল আরেফীনজানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।এ ব্যাপারে এখনো কোন মামলা দায়ের করা হয়নি।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার