অনুশীলনে বাংলাদেশ, হোটেলে তারিক কাজী
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৫৯ AM

অনুশীলনে বাংলাদেশ, হোটেলে তারিক কাজী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৬/২০২৩ ০৭:২৫:৫০ AM

অনুশীলনে বাংলাদেশ, হোটেলে তারিক কাজী

ছবি সংগৃহীত


বাংলাদেশ দলের নির্ভরযোগ্য ফুটবলার ডিফেন্ডার তারিক কাজী। ফিনল্যান্ড প্রবাসী এই ফুটবলারের গোলেই গতকাল মালদ্বীপের বিপক্ষে ২০ বছরের আক্ষেপ ঘুচানো জয়ের ম্যাচে বাংলাদেশ লিড নেয়। যদিও গোল করার কিছু সময় পর আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে।

সাফে মালদ্বীপ বধের পরও বিশ্রাম নেই বাংলাদেশের। আজ দুপুরে ভারতীয় সময় দেড়টায় অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা পুরো দল নিয়ে অনুশীলনে গেলেও অনুপস্থিত ডিফেন্ডার তারিক কাজী। কালকের ইনজুরির জন্যই তাকে আজ বিশ্রামে রেখেছে কোচিং স্টাফ। তাই তিনি অনুশীলন মাঠে না এসে হোটেলেই বিশ্রাম নিচ্ছেন।

বাংলাদেশ মালদ্বীপের বিপক্ষে জিতলেও ভুটানের ম্যাচটিও গুরুত্বপূর্ণ। লেবানন ও মালদ্বীপের বিপক্ষে হারলেও ভুটান যথেষ্ট আক্রমণাত্মক ফুটবল খেলেছে। বিপদজনক ভুটানের বিপক্ষে তারিক কাজীকে পাওয়া যাচ্ছে কি না এই বিষয়টি এখনো নিশ্চিত নন সহকারী কোচ হাসান আল মামুন,‌ ‘গতকাল তারিকের এক্স রে করানো হয়েছে। এখনও তার বিষয়ে চিকিৎসকরা মন্তব্য করেননি। আজ আরেক দফা এক্স রে হতে পারে। এরপর হয়তো এই বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।’

মালদ্বীপ বধের পরও অনুশীলনে ব্যস্ত সময় পার বাংলাদেশের। ফাইল ছবি

গতকাল ম্যাচের পরই কোচ অবশ্য বলেছিলেন, ‘আমরা তার জন্য চেষ্টা করব তবে ফিট না হতে পারলে অন্য খেলোয়াড় খেলবে।’

বাংলাদেশ গত দুই ম্যাচে কয়েকটি হলুদ কার্ড পেয়েছে। তবে একজন টানা দুই ম্যাচে কার্ড না পাওয়ায় তৃতীয় ম্যাচে কোনো সাসপেনশন নেই। তারিক খেলতে পারবেন কি না এজন্য আরো ২৪ ঘন্টা অপেক্ষা করতে হতে পারে। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’
বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড
প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন