ডোবার পানিতে পড়ে প্রাণ গেলো তানজিনা-তায়্যিবার
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:০২ PM

ডোবার পানিতে পড়ে প্রাণ গেলো তানজিনা-তায়্যিবার

সাকির আমিন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৬/২০২৩ ১২:৪৭:৩৫ PM

ডোবার পানিতে পড়ে প্রাণ গেলো তানজিনা-তায়্যিবার

ছাতকে পানিতে ডুবে দুই সহোদর বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে


সুনামগঞ্জের ছাতকে বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু ঘটেছে। মৃত দুই শিশু উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের মৈশাপুর (মুসলিমকোনা) গ্রামের ময়না মিয়ার মেয়ে। তারা মৈশাপুর কাজী আরিয়ানা জিসান উমাইয়া একাডেমির প্লে শ্রেণির ছাত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সোমবার (২৬ জুন) দুপুরে ময়না মিয়ার ৩ মেয়ে মোছা. তাফসিয়া বেগম (৯), মোছা. তানজিনা বেগম (৪) ও মোছা. তায়্যিবা বেগম (৫) বাড়ির সামনের একটি ডোবার পানিতে পড়ে তলিয়ে যায়। তাদেরকে উদ্ধার করে প্রথমে কৈতক হাসপাতালে এবং পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে ওসমানীতে নিয়ে আসার পথে মারা যান মোছা. তানজিনা বেগম ও মোছা. তায়্যিবা বেগমকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, অসুস্থ অবস্থায় মোছা. তাফসিয়া বেগম ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন।

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাঈনুল জাকির।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার