৭ অক্টোবর শুরু বাংলাদেশের বিশ্বকাপ, দেখে নিন সূচি
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

৭ অক্টোবর শুরু বাংলাদেশের বিশ্বকাপ, দেখে নিন সূচি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৬/২০২৩ ০১:৪৪:১০ পূর্বাহ্ন

৭ অক্টোবর শুরু বাংলাদেশের বিশ্বকাপ, দেখে নিন সূচি

৭ অক্টোবর শুরু বাংলাদেশের বিশ্বকাপ, দেখে নিন সূচি


আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। আগামী ৭ অক্টোবর ম্যাচটি হবে ধর্মশালায়। আজ (মঙ্গলবার) ২০২৩ ওডিআই বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আইসিসি। 

তামিম বাহিনী বিশ্বকাপের ছয়টি ভেন্যুতে খেলবে নিজেদের ম্যাচগুলো। ৯ ম্যাচের মধ্যে দুইটি করে ম্যাচ খেলবে কলকাতা, ধর্মশালা ও পুনেতে। এছাড়া একটি করে ম্যাচ খেলবে, মুম্বাই, চেন্নাই ও দিল্লিতে।

বাংলাদেশের প্রথম দুই ম্যাচের ভেন্যু ধর্মশালা। প্রথম ম্যাচে আগামী ৭ অক্টোবর আফগানদের মুখোমুখি হবে টিম টাইগার্স। এরপর একই ভেন্যুতে আগামী ১০ অক্টোবর বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে খেলবে তামিম বাহিনী। 

ধর্মশালায় প্রথম দুটি ম্যাচ খেলে বাংলাদেশের গন্তব্য চেন্নাই। আগামী ১৪ অক্টোবর নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগার বাহিনী। আর স্বাগতিক ভারতের বিপক্ষে ম্যাচটি ১৯ অক্টোবর পুনেতে। এরপর মুম্বাইতে দক্ষিণ আফ্রিকার সঙ্গে লড়াই ২৪ অক্টোবর। কলকাতায় বাংলাদেশের প্রথম ম্যাচ ২৮ অক্টোবর, প্রতিপক্ষ বাছাইপর্ব পেরিয়ে আসা দল। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটিও একই ভেন্যুতে খেলবে সাকিব-তামিমরা।

৬ নভেম্বর দিল্লিতে বাংলাদেশের প্রতিপক্ষ বাছাই পেরিয়ে আসা আরেক দলের সঙ্গে। আর শেষ ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে পুনেতে, ১২ নভেম্বর।

উল্লেখ্য, এবারের বিশ্বকাপ আগামী ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বরের মধ্যে হবে। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ড টুর্নামেন্টটির উদ্বোধনী ম্যাচে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে। ১৫ নভেম্বর মুম্বাই ও ১৬ নভেম্বর কলকাতায় হবে দুটি সেমিফাইনাল। আর ১৯ নভেম্বর আহমেদাবাদেই হবে ফাইনাল। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী