এশিয়া কাপে ভালো ক্রিকেট খেলার বার্তা দিল বাংলাদেশী নারীরা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:২০ PM

এশিয়া কাপে ভালো ক্রিকেট খেলার বার্তা দিল বাংলাদেশী নারীরা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৬/২০২৩ ০৪:০২:১৫ AM

এশিয়া কাপে ভালো ক্রিকেট খেলার বার্তা দিল বাংলাদেশী নারীরা

এশিয়া কাপে ভালো ক্রিকেট খেলার বার্তা দিল বাংলাদেশী নারীরা


‘চ্যাম্পিয়ন হতে চাই, তেমন কোনো লক্ষ্য নেই। ভালো ক্রিকেট খেলতে চাই এটাই আমাদের লক্ষ্য’- নারী ইমার্জিং এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে এভাবেই বলছিলেন বাংলাদেশ নারী ইমার্জিং দলের অধিনায়ক লতা মণ্ডল। হংকংয়ে অনুষ্ঠিত হবে এবারের নারী ইমার্জিং এশিয়া কাপ।

টুর্নামেন্ট খেলতে শুক্রবার (৯ জুন) রাতে হংকংয়ের বিমান উঠে বাংলাদেশ নারী ইমার্জিং দল। এদিনই বিসিবির একাডেমি ভবনের সামনে আনুষ্ঠানিক ফটোসেশন ছিল ইমার্জিং দলের। সব অনুষ্ঠানিকতা সেরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন অধিনায়ক লতা মণ্ডল।

টুর্নামেন্টে গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলংকা ও আরব আমিরাত। তুলনামূলক সহজ গ্রুপই পেয়েছে বাংলাদেশ। এ প্রসঙ্গে প্রশ্নে লতা বলেন, ‘সহজ বা কঠিন এটা আসলে বলতে পারব না, ওখানে যাওয়ার পর বুঝতে পারব। আমার লক্ষ্য ভালো ক্রিকেট খেলা। মাত্র প্রিমিয়ার লিগ খেলছিলাম, এখনো চলছে। আমরা যেহেতু খেলার মধ্যে ছিলাম, ক্যাম্পেও ছিলাম, প্রস্তুতি ভালো বাকিটা আপনাদের দোয়া’

খেলার মধ্যেই ছিলেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। নারী ঢাকা প্রিমিয়ার লিগ চলছে। ক্রিকেটাররা খেলার মধ্যেই ছিলেন বলে বাড়তি সুবিধা দেখছেন লতা। বলেছেন, ‘ক্যাম্পে ছিলাম, ম্যাচে ছিলাম, দলগতভাবে ভালো। আমাদের স্পিন, পেস দুই বিভাগই ভালো, খুবই ভালো।’

নারী ঢাকা প্রিমিয়ার লিগে কদিন আগে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন লতা। ১ সেঞ্চুরি ২ ফিফটিতে ৮৫.৭৫ গড়ে ৩৪৩ রান করা লতাই এখন পর্যন্ত টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক। ফর্মে থাকা লতা অধিনায়কত্ব নিয়ে বলেন, ‘আমি যেহেতু এখন একটা দায়িত্ব পেয়েছি দলের, এটা আমার জন্য একটা বড় কাজ ভালো করা দলটাকে নিয়ে যাওয়া। আমরা আসলে যাচ্ছি মূলত ভালো ক্রিকেট খেলতে, বাকিটা আসলে জানি না কী হবে।’

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে
মানুষকে দ্বীনের পথে আহ্বান করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী
দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে ছাতকে মানববন্ধন
কয়েস লোদীকে হ*ত্যার হু*মকি, থানায় অ*ভিযোগের প্রস্তুতি
সিলেটে আগামী ৫ দিন ভারি বৃষ্টি হতে পারে
বাতিল হলো সালমান শাহ’র ম'রদেহ তোলার নির্দেশ
ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় ব*ঞ্চিত প্রকৃত কৃষকরা, স্ব*জনপ্রীতির অ*ভিযোগ
নবীগঞ্জের ক্ষ*তিগ্রস্ত কৃষকদের মানববন্ধন, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
শাহজালাল (র.) মাজারের ডেকচি ও দানবাক্সে ৪ দিনে জমা ১৭ লাখ ৬৫ হাজার টাকা
জগন্নাথপুরে খাসজমিতে বসবাসকারী ৫ পরিবারকে অ*বরুদ্ধ করার অভিযোগ