৯২ বছরের রেকর্ড ভেঙে লজ্জায় ডুবলো দক্ষিণ আফ্রিকা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:২৬ PM

৯২ বছরের রেকর্ড ভেঙে লজ্জায় ডুবলো দক্ষিণ আফ্রিকা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০১/২০২৪ ০৭:১৪:১৯ AM

৯২ বছরের রেকর্ড ভেঙে লজ্জায় ডুবলো দক্ষিণ আফ্রিকা

ছবি: সংগৃহীত


১৯৩২ সালে মেলবোর্নে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। সেই টেস্টে ফলাফল এসেছিল মাত্র ৬৫৬ বলে। এতদিন এটাই ছিল সবচেয়ে কম বলে ফলাফল পাওয়া টেস্ট। ৯২ বছরের সেই রেকর্ড আজ ভেঙে দিয়েছেন কেপটাউন টেস্ট। যেখানে মাত্র ১০৭ ওভার বা ৬৪২ বলেই প্রোটিয়াদের হারিয়েছে ভারত।

কেপটাউন টেস্টে দক্ষিণ আফ্রিকার ভাগ্যে কী আছে, সেটি প্রথম ইনিংসেই হয়তো লিখা হয়ে গিয়েছিল। ভারতীয় পেসারদের তোপে তারা মাত্র ৫৫ রানেই গুটিয়ে যায়। প্রথম দিনেই দু’দল মিলে হারিয়েছিল ২৩ উইকেট, ফলে দ্বিতীয় দিনে আজ (বৃহস্পতিবার) পুরোটা সময় খেলা হবে কি না সেই শঙ্কা ছিল। শঙ্কাই সত্যি হয়েছে।

কেপটাউনের মৃত্যু ফাঁদে এইডেন মার্করামের দুর্দান্ত সেঞ্চুরি ছাড়া বলার মতো রান পাননি আর কোনো ব্যাটার। মার্করামের সেঞ্চুরিতে ভারতের লিড টপকাতে পারে দক্ষিণ আফ্রিকা। তবে প্রোটিয়ারা মাত্র ৭৯ রানের লক্ষ্য দাঁড় করায়। যা ভারত পেরিয়েছে ৭ উইকেট হাতে রেখেই।

বলের হিসেবে সবচেয়ে কম বলে টেস্ট ম্যাচ শেষ হওয়ার তৃতীয় অবস্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যকার টেস্ট। ১৯৩৫ সালে ব্রিজটাউনে সেই ম্যাচ শেষ হয়েছিল ৬৭২ বলে। ১৮৮৮ সালে ম্যানচেস্টারে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ম্যাচ শেষ হয়েছিল ৭৮৮ বলে।

অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, আফগানিস্তানের মতো দলগুলোও ২ দিনে টেস্ট হেরেছে। তবে এই লজ্জার রেকর্ডে এখনো নাম ওঠেনি বাংলাদেশের। প্রায় ২৩ বছর ধরে টেস্ট খেলছে টাইগাররা, কখনোই ২ দিনে তাদের বিপক্ষে টেস্ট জিততে পারেনি কোনো দল।

এম সি



শীর্ষ সংবাদ:

জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেন আর নেই
‘দেওয়ানের পুল’কে সংরক্ষণ করে পর্যটন স্পটে রূপ দেওয়া হবে: এমপি এমরান চৌধুরী
বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ: সিলেটে বাণিজ্যমন্ত্রী
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় কমিটি, নেতৃত্বে বাণিজ্যমন্ত্রী
আজ পবিত্র আশুরা
সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা