সুনামগঞ্জ-৫ আসনে মুহিবুর রহমান মানিক জয়ী
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

সুনামগঞ্জ-৫ আসনে মুহিবুর রহমান মানিক জয়ী

দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০১/২০২৪ ০১:২২:১৬ পূর্বাহ্ন

সুনামগঞ্জ-৫ আসনে মুহিবুর রহমান মানিক জয়ী

ছবি: নিজস্ব


সংসদীয় সুনামগঞ্জ-৫ আসনে ১৬৪ টি  ভোট কেন্দ্রের সব কটির ফলাফল অনুযায়ী বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুহিবুর রহমান মানিক। তিনি নৌকা প্রতিকে পেয়েছেন এক লক্ষ ১৯ হাজার ৪০৩ ভোট। 

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী শামিম আহমদ চৌধুরী  ঈগল প্রতিকে পেয়েছেন ৯১ হাজার ৮৮৮ ভোট। মুহিবুর রহমান মানিক দোয়ারাবাজারের

৬১ কেন্দ্রের সব কটির ফলাফল অনুযায়ী ভোট পেয়েছেন ৪১ হাজার ১৭৪ এবং শামিম আহমদ চৌধুরী পেয়েছেন ২৯ হাজার ১৫৭ ভোট। 

ছাতকের ১০৩ টি কেন্দ্রের সব কটির ফলাফল অনুযায়ী নৌকা প্রতিকে মুহিবুর রহমান মানিক পেয়েছেন ৭৮ হাজার ২২৯ ভোট এবং শামিম আহমদ চৌধুরী ঈগল প্রতিকে পেয়েছেন ৬২ হাজার ৭৩১ ভোট।

এম সি