বাংলাদেশ বানান ভুল, বিব্রতকর পরিস্থিতিতে ইমরুল কায়েস
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:২৫ PM

বাংলাদেশ বানান ভুল, বিব্রতকর পরিস্থিতিতে ইমরুল কায়েস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০১/২০২৪ ১১:১২:৫৫ AM

বাংলাদেশ বানান ভুল, বিব্রতকর পরিস্থিতিতে ইমরুল কায়েস


কখনো কখনো একটা সামান্য ভুল অনেক বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। বিশেষ করে দেশকে প্রতিনিধিত্ব করে এমন জায়গায় ভুল মেনে নেওয়া যায় না। তেমনই এক পরিস্থিতিতে পড়লেন টাইগার ক্রিকেটার ইমরুল কায়েস। 

গতকাল (বুধবার) ফেসবুকে বাংলাদেশ নামের বানান ভুলের বিষয়ে একটি পোস্ট করেছেন কায়েস। যেখানে দেখা যাচ্ছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি অ্যারাইভাল কার্ডে বাংলাদেশের বানান ভুল রয়েছে। ইংরেজিতে ‘Bangladesh’ এর বদলে সেখানে লেখা হয়েছে ‘Bnagladesh’।

বানান ভুলের বিষয়ে ইমরুল কায়েস লিখেছেন, ‘মানুষ মাত্রই ভুল করতে পারে এটাই স্বাভাবিক। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জায়গায় কিছু ভুল থাকে, যেগুলো খুব সহজে মেনে নেওয়াটা খুবই কঠিন। গতকালকে (মঙ্গলবার) আমি যখন হংকং থেকে বাংলাদেশে ফ্লাইটে আসছিলাম, আমি বাংলাদেশের অ্যারাইভাল কার্ডে দেখলাম যে, বাংলাদেশের নামের স্পেলিংয়ে এই মিসটেক করা আছে। আসলে এটা দেখার পরে আমার কিছু বিদেশী বন্ধু ছিল একই ফ্লাইটে, ওরা আমাকে প্রথমে জিনিসটা দেখায় এরপর আমাকে বলে যে তোমাদের দেশে কি হয়?’

দেশের বানান ভুল নিয়ে বিদেশি বন্ধুরা হাসাহাসি করছিল বলেও জানান কায়েস। টাইগার এই ক্রিকেটার লিখেছেন, ‘এটা নিয়ে ওরা একটু হাসাহাসি করছিল, বাট আমি ওদেরকে কোনোরকম বুঝাইছি যে, এটা প্রিন্টিং মিসটেক হতে পারে। আমার কাছে প্রশ্ন হলো যারা এই দায়িত্বে আছেন বা অথরিটিতে আছেন, তারা কি একটিবারের জন্য এটা দেখেন নাই? এত বড় মিসটেকের জন্য আমাদের দেশের কত বড় সম্মান বাইরের মানুষের কাছে নষ্ট হয় এবং আমাদের কত খারাপভাবে ওরা চিন্তা করে। আমার মনে হয়, এগুলো আমাদের এখন দেখার সময় আসছে এবং আমাদের এটা সবার চিন্তার একটা বিষয়…।’

কায়েসের এমন পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই বানান ভুলের বাজে অভিজ্ঞতা শেয়ার করেছেন। একজন লিখেছেন, সংযুক্ত আরব আমিরাতেও বাংলাদেশের অ্যাম্বাসি থেকে দেওয়া ফরমে অনেক বানান ভুল দেখা যায়। ক্ষোভ প্রকাশ করে কেউ লিখেছেন ‘সর্বত্র অযোগ্য লোক নিয়োগ দিয়ে রাখা হয়েছে’। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেন আর নেই
‘দেওয়ানের পুল’কে সংরক্ষণ করে পর্যটন স্পটে রূপ দেওয়া হবে: এমপি এমরান চৌধুরী
বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ: সিলেটে বাণিজ্যমন্ত্রী
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় কমিটি, নেতৃত্বে বাণিজ্যমন্ত্রী
আজ পবিত্র আশুরা
সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা