অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের ব্রোঞ্জ পদক
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের ব্রোঞ্জ পদক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৬/২০২৩ ০৪:৫১:১৭ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের ব্রোঞ্জ পদক

অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের পদক


এশিয়া কাপ আরচ্যারি ওয়ার্ল্ড র‌্যাংকিং স্টেজ-থ্রিতে  বাংলাদেশ একটি ব্রোঞ্জ পদক জিতেছে। আজ (১০ জুন) রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে এই পদক অর্জন করে বাংলাদেশ। সিঙ্গাপুরে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে এশিয়ার ২৪ এবং ওশেনিয়ার ২টি দেশ অংশগ্রহণ করেছে। 

হাকিম আহমেদ রুবেল, রামকৃষ্ণ সাহা ও সাগরের সমন্বয়ে বাংলাদেশ দল টাইব্রেকারে ব্রোঞ্জ জিতে নেয়। নির্ধারিত সেট পয়েন্টে তাদের ৪-৪ সমতা ছিল। এরপর টাইব্রেকিংয়ে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার উভয় দলের খেলোয়াড়রা একবার করে তির ছোড়েন। রুবেলদের স্কোর সেখানে ২৯ আর অস্ট্রেলিয়ার ২৭ হয়। 

এদিকে রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে চীন স্বর্ণ ও ভারত রৌপ্য পেয়েছে। ব্যক্তিগত ও দলীয় কয়েকটি ইভেন্টে অংশ নিলেও মাত্র একটি ইভেন্টে পদকের জন্য লড়তে সক্ষম হয় বাংলাদেশ। আগামীকাল বিকেলে সিঙ্গাপুর থেকে তাদের দেশে ফেরার কথা রয়েছে। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী