রোজার বাকি ২ মাস
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:২২ PM

রোজার বাকি ২ মাস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০১/২০২৪ ০৫:০০:৫০ AM

রোজার বাকি ২ মাস

ফাইল ছবি


চাঁদ দেখা সাপেক্ষে ২ মাস পর সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে পবিত্র রমজান মাস শুরু হবে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশেও শুরু হবে রোজা।

দুবাই ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্টের ২০২৪ সালের হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১২ মার্চ থেকে পবিত্র রমজান শুরু হবে। এ বছর পবিত্র রমজান হবে ২৯ দিনের। সেই হিসেবে সংযুক্ত আরব আমিরাতে রোজা শেষ হবে ৯ এপ্রিল। এবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুবাইয়ের বাসিন্দারা ৬ দিন ছুটি পাবেন। ৯ এপ্রিল থেকে যা শুরু হয়ে শেষ হবে ১২ এপ্রিল।

দুবাই ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, এই সময়ে আরব আমিরাতে বসন্তকাল থাকে। ২০২৪ সালে রমজানের সময়সীমা ২০২৩ সালের তুলনায় কম হবে। চলতি বছর পবিত্র রমজানে সংযুক্ত আরব আমিরাতের মুসল্লিরা প্রথমদিন ১৩ ঘণ্টা ১৬ মিনিট রোজা রাখবেন। গত বছর এই সময়সীমা ছিল ১৩ ঘণ্টা ৩৩ মিনিট।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

‘নগরীর প্রত্যন্ত এলাকাগুলোও উন্নয়নের আওতায় আসবে’ - সিসিক প্রশাসক
নগরীর নি*রাপত্তায় সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: সিসিক প্রশাসক
ওসমানীনগরে ইউনিক-বেঙ্গল বাস সংঘ*র্ষ: দুই চালকের বি*রুদ্ধে মা*মলা
সিলেটে হা'মের উপসর্গে আরও ৩ জনের মৃ'ত্যু
কুলাউড়া সী'মান্তে বি'এসএফের গু'লিতে প্রা'ণ গেল বাংলাদেশির
জগন্নাথপুরে ২৫ কোটি টাকার ৫ সেতুর কাজ অ*নিশ্চিত
‘মানবিক সমাজ গঠনে সংস্কৃতিচর্চাকে আরও বিস্তৃত করতে হবে’ - কাইয়ুম চৌধুরী
আ*হতদের সুচিকিৎসায় কোনো অ*বহেলা করা যাবে না’: সিসিক প্রশাসক
পঞ্চগড় সীমান্তে বাংলাদেশি আ*টক, ভারতীয় নাগরিককে ধ*রে আনলেন স্থানীয়রা
রিফাত হ*ত্যার ন্যায়বি*চারে যা প্রয়োজন, সবটুকু করব’: এমপি এমরান