বিসিবি সভাপতি হওয়ার প্রসঙ্গে যা বললেন নাফিসা কামাল
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

বিসিবি সভাপতি হওয়ার প্রসঙ্গে যা বললেন নাফিসা কামাল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০১/২০২৪ ০৮:২৫:৫৭ পূর্বাহ্ন

বিসিবি সভাপতি হওয়ার প্রসঙ্গে যা বললেন নাফিসা কামাল

ছবি: সংগৃহীত


নাজমুল হাসান পাপন যুব ও ক্রীড়া মন্ত্রী হওয়ার পর থেকে বিসিবির পরবর্তী সভাপতি কে হবেন— তা নিয়েই জোর আলোচনা চলছে। সেই তালিকায় বিসিবির ২৫ জন পরিচালক তো আছেনই, এর বাইরে গুঞ্জন আছে মাশরাফি বিন মুর্তজাকে নিয়েও। তবে এবার নতুন করে সেই আলোচনায় প্রবেশ করেছেন বিপিএল ফ্র‌্যাঞ্জাইজি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামাল। যা নিয়ে তিনি নিজেও মুখ খুলেছেন।

মাসকো সাকিব ক্রিকেট একাডেমিতে কয়েকদিন ধরে বিপিএলের প্রস্তুতি নিচ্ছে কুমিল্লার ক্রিকেটাররা। সেখানেই আজ (বুধবার) গণমাধ্যমের মুখোমুখি হন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা। এ সময় তার কাছে জানতে চাওয়া হয় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সরে যাওয়ার পর, বোর্ড সভাপতি হওয়ার বিষয়ে তার আগ্রহ নিয়ে।

জবাবে নাফিসা কামাল বলেন, ‘এটা তো একটা প্রক্রিয়া, এটা তো আগ্রহ থাকলে হয় না। একটা প্রক্রিয়া ফলো করতে হয়। আপনারা সবাই জানেন কিভাবে বোর্ডে আসতে হয়। তো ওরকম সময় হলে তখন বুঝব, এখন চিন্তা করছি না। সামনে বিপিএলের ম্যাচ আছে, এগুলো নিয়ে এখন চিন্তাই করতে পারিনা। এখন কুমিল্লা ভিক্টোরিয়ান্স আমার মেইন ফোকাস।’

এদিকে কুমিল্লার বিদেশি খেলোয়াড় কবে আসবে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, ‘বিদেশি ক্রিকেটাররা প্রতিবারের মতো আসা-যাওয়ার মধ্যে থাকবে। পিএসএলের খেলোয়াড়দের আমরা পাচ্ছি ওই টুর্নামেন্ট শুরুর আগ পর্যন্ত, তারপর এসএ লিগ ও আইএল টি-টোয়েন্টির খেলোয়াড় পাচ্ছি। আগামী ম্যাচ থেকে আমাদের পাকিস্তানি খেলোয়াড়রা থাকবে। নিউজিল্যান্ড সিরিজ শেষ (মূলত আরও দুই ম্যাচ বাকি) হলো, এখন ওরাও ফ্লাই করছে।’

আগামী ১৯ জানুয়ারি থেকে বিপিএলের দশম আসর শুরু হবে। দেশের  এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের সবচেয়ে সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ছয় আসরে অংশ নিয়েই বিপিএল ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ চারবার শিরোপা জিতেছে ফ্র্যাঞ্চাইজিটি। এবারও তারকাবহুল দল নিয়ে তারা শিরোপা ধরে রাখার লক্ষ্যে ফেভারিট হিসেবেই নামবে। আগের আসরে অধিনায়কত্ব করা ইমরুল কায়েসকে সরিয়ে এবার কুমিল্লার দায়িত্ব উঠেছে লিটন দাসের কাঁধে। এবারের উদ্বোধনী ম্যাচে তারা লড়বে দুর্দান্ত ঢাকার বিপক্ষে।

এম সি



শীর্ষ সংবাদ:

জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
অ/নুপ্রবেশ ঠেকাতে মৌলভীবাজার সী/মান্তে সতর্ক বি/জিবি
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ