মার্টিনেজের সঙ্গে দেখা করলেন মাশরাফি
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৩০ PM

মার্টিনেজের সঙ্গে দেখা করলেন মাশরাফি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৭/২০২৩ ১১:৩৯:৪৮ AM

মার্টিনেজের সঙ্গে দেখা করলেন মাশরাফি

ছবি সংগৃহীত


ভোর সোয়া পাঁচটায় বাংলাদেশে পৌঁছান আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো গোলরক্ষক এমিলিয়েনো মার্টিনেজ। প্রায় ৩৬ ঘন্টা ভ্রমণ করে এসে হোটেল মাত্র ঘন্টা তিনেক বিশ্রাম। এরপর আবার বেরিয়ে পড়লেন। 

মার্টিনেজকে বাংলাদেশে এনেছে ফান্ডেডনেক্সট নামক আইটি কোম্পানি। সকাল সাড়ে নয়টার কিছুক্ষণ পর মার্টিনেজ উত্তর বাড্ডাস্থ অফিস পরিদর্শনে আসেন। আয়োজকরা মার্টিনেজকে বরণ করে নিতে সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে আমন্ত্রণ জানিয়েছে। 

মার্টিনেজের সঙ্গে প্রায় আধঘণ্টা সময় কাটিয়েছেন মাশরাফি। মার্টিনেজের সঙ্গে কি আলোচনা হলো এ বিষয়ে গণমাধ্যমকে কিছু বলেননি। নেক্সট ভেঞ্চারে কাটানো কিছু চিত্র ও নেওয়া সাক্ষাৎকার গণমাধ্যমে সরবারহ করার কথা। 

মার্টিনেজ নেক্সট ভেঞ্চারে আসার কথা ছিল এগারোটার দিকে। এর দেড় ঘন্টা আগেই তিনি এখানে এসেছেন। পৌনে এক ঘন্টা সময় কাটিয়ে চলে গেছেন। বিভিন্ন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য কোভিড টেস্ট প্রয়োজন। সেই পরীক্ষা করাতেই সুচিতে খানিকটা রদবদল৷ 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
কলকাতায় হোটেলে আ'গুন, ৯ বাংলাদেশির মৃ'ত্যু
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত