মৌলভীবাজারে জমজ দুই সন্তানকে পানিতে চুবিয়ে হত্যা করলেন মা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

মৌলভীবাজারে জমজ দুই সন্তানকে পানিতে চুবিয়ে হত্যা করলেন মা

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২১/০১/২০২৪ ১২:০২:১৩ অপরাহ্ন

মৌলভীবাজারে জমজ দুই সন্তানকে পানিতে চুবিয়ে হত্যা করলেন মা

মৌলভীবাজারে জমজ দুই সন্তানকে পানিতে চুবিয়ে হত্যা করলেন মা।


মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় যমজ দুই শিশুসন্তানকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। রবিবার (২১ জানুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার বরমচাল ইউনিয়নের উত্তরভাগ এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলো- উত্তরভাগ গ্রামের দুবাই প্রবাসী বাচ্চু মিয়ার ছেলে রাদিয়ান আহমদ (৪) ও রাইয়ান আহমদ (৪)। রিমা বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।

বাচ্চু মিয়ার বড়ভাই বাদশা মিয়া জানান, ‌‘ভোর সাড়ে ৫টার দিকে বাচ্চু তার স্ত্রী রিমা ও সন্তানদের ঘরে দেখতে না পেয়ে সে ঘুম থেকে উঠে। পরে ঘরের দরজা খোলা দেখতে পেয়ে বাচ্চু বাহিরে গিয়ে বাড়ির পুকুর ঘাটে তার শিশুসন্তানদের লাশ দেখে চিৎকার করলে পরিবারের সকল লোকজন বাহিরে বের হন। দ্রুত তাদের উদ্ধার করে সকাল ৬টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুদের মৃত ঘোষণা করেন।’

এ ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসি মোহাম্মদ আলী মাহমুদ, পরিদর্শক (তদন্ত) কশৈন্যু ও পুলিশের অন্যান্য সদস্য।

দুই শিশু সন্তানের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন, ‘এ ব্যাপারে দুই যমজ সন্তানের মাকে আটক করা হয়েছে।প্রাথমিকভাবে মা শিকার করেছে তিনি হত্যা করেছেন। তবে কেনো হত্যা করেছেন তা জানা যায়নি। তদন্ত চলছে। আশা করি বেরিয়ে আসবে। ওসি’কে প্রশ্ন করা হয়, মা নাকি মানসিক রোগী? উত্তরে বলেন, এটা তারা বলছে, আমাদের কাছে মনে হয়নি।’

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা