মৌলভীবাজারে যুক্তরাজ্যের লেবার পার্টির কাউন্সিলারকে সংবর্ধনা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

মৌলভীবাজারে যুক্তরাজ্যের লেবার পার্টির কাউন্সিলারকে সংবর্ধনা

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২১/০১/২০২৪ ০৭:৫৭:৩৭ পূর্বাহ্ন

মৌলভীবাজারে যুক্তরাজ্যের লেবার পার্টির কাউন্সিলারকে সংবর্ধনা

মৌলভীবাজারে যুক্তরাজ্যের লেবার পার্টির কাউন্সিলারকে সংবর্ধনা।


মৌলভীবাজারের কৃতি সন্তান যুক্তরাজ্যের লেবার পার্টির কাউন্সিলার নির্বাচিত হওয়ায় মুহিবুল আলম চৌধুরীকে সংবর্ধনা দেয়া হয়েছে। রোববার বিকালে মৌলভীবাজার পাবলিক লাইব্রেরীতে অক্ষর সাহিত্য সংসদ সংবর্ধনার আয়োজন করে।

সিনিয়র সাংবাদিক ও কলামিষ্ট সৈয়দ রুহুল আমীন এর সভাপতিত্বে ও বিশিষ্ট ছড়াকার, কবি ও সাহিত্যিক আবদাল মাহবুব কোরেশীর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইম্পিরিয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর মামুনুর রশিদ, অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমান, বিশিষ্ট নাট্যকার খালেক চৌধুরী, এড. নুরুল ইসলাম সেফুল ও সংবর্ধিত ব্যক্তি মুহিবুল আলম চৌধুরী প্রমুখ।

এছাড়াও বক্তব্য রাখেন, শফিকুল ইসলাম, তাজুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন ও মুবিনুর রহমান সোহান প্রমুখ।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা