ছাতকে বিপদ সীমার ওপর দিয়ে বইছে সুরমা নদী, বন্যার আশঙ্কা
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

ছাতকে বিপদ সীমার ওপর দিয়ে বইছে সুরমা নদী, বন্যার আশঙ্কা

সাকির আমিন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৭/২০২৩ ০১:০২:৩২ পূর্বাহ্ন

ছাতকে বিপদ সীমার ওপর দিয়ে বইছে সুরমা নদী, বন্যার আশঙ্কা

ছাতকে বিপদ সীমার ওপর দিয়ে বইছে সুরমা নদী


সুনামগঞ্জের ছাতকে সুরমা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে বইছে। উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ভারতের মেঘালয় ও চেরাপুঞ্জিতে অতি বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে ছাতকের সুরমা নদীর পানি হুহু করে বাড়ছে।

উপজেলার ইসলামপুর, উত্তর খুরমা, চরমহল্লা, নোয়ারাই, কালারুকা ও জাউয়াবাজার ইউনিয়নের বেশকিছু অঞ্চল বন্যার পানিতে প্লাবিত হয়েছে। 

এদিকে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এক গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে সর্বসাধারণের অবগতির জন্য বলা হয়েছে, বন্যার পানি সুরমা নদীর বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উপজেলার বন্যা আশ্রয় কেন্দ্রগুলোকে প্রস্তুত রাখার জন্য ইতিমধ্যে নির্দেশনা প্রদান করা হয়েছে। কোনো এলাকা প্লাবিত হলে নিকটস্থ বন্যা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে বলা হয়েছে।গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ সুন্দর আলী জানিয়েছেন, বটেরখাল নদীর পানি বৃদ্ধি পেয়ে গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।

এছাড়া ছৈলা আফজলাবাদ, ভাতগাঁও, দোলারবাজার, সিংচাপইড় ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যার পানি প্রবেশ করেছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে।ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান এড. সুফি আলম সুহেল ও নোয়ারাই ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালেক রাজা জানান, সুরমাসহ  নদ-নদীতে পানি বৃদ্ধির কারণে এখানে প্রবল আকারে বন্যা দেখা দিতে পারে। উপজেলার মধ্যে নোয়ারাই ও ইসলামপুর ইউনিয়ন হচ্ছে শাক- সবজি চাষের অঞ্চল। এ বন্যায় সবজি চাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে। পাহাড়ি ঢলের  চাপও এ ২ ইউনিয়নে বেশী বলে তারা জানান।ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরের জামান চৌধুরি জানান, সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীতে পানি আরো বেড়ে যাচ্ছে।ইতিমধ্যে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতিমূলক বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিভিন্ন এলাকায় মানুষদের সতর্কতা অবলম্বন করতে পরামর্শও দিয়ে যাচ্ছেন তিনি।

সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী (পাউবো) মো. মামুন হাওলাদার জানান সুনামগঞ্জের ছাতক পয়েন্টে ১৩৩ সে.মি. উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে গত ২৪ ঘণ্টায়  ০.৫১ সে.মি. পানি বৃদ্ধি পেয়েছে। গতকাল ২ জুলাই সুনামগঞ্জের ছাতকে সর্বোচ্চ  ২১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে দু-একদিনের মধ্যে বড় ধরনের বন্যার আশঙ্কা করছেন মানুষজন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী