বিপিএলে ব্যাট হাতে ইতিহাস গড়লেন তামিম
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:১৩ PM

বিপিএলে ব্যাট হাতে ইতিহাস গড়লেন তামিম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০১/২০২৪ ০৯:১৯:৫৩ AM

বিপিএলে ব্যাট হাতে ইতিহাস গড়লেন তামিম

ছবি: সংগৃহীত


বাংলাদেশের ক্রিকেটে একজন ব্যাটার যেসব রেকর্ড গড়তে পারেন তার সিংহভাগই তামিম ইকবালের দখলে। তার রেকর্ড বুকে এবার আরও একটি সংযোজন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ৩ হাজার রান পূর্ণ করেছেন তামিম।

বিপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ খুলনা টাইগার্সের মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল। যেখানে বরিশালের হয়ে ইনিংস ওপেন করতে নামেন তামিম। আগের ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করা তামিম এদিনও সাবলীল ছিলেন।

বিপিএলে প্রথম ব্যাটার হিসেবে ৩ হাজারী ক্লাবে পা রাখতে আজকের ম্যাচের আগে তামিমের দরকার ছিল ৩৫ রান। সেটা পূর্ণ করেছেন ইনিংসের ১২তম ওভারে। বিপিএল ক্যারিয়ারে ৯১তম ম্যাচে এসে এই এলিট ক্লাবে জায়গা করে নিলেন তামিম।

এদিন ভালো শুরু করেও ইনিংস বড় করতে পারেননি তামিম। দারুণ ব্যাটিংয়ের পরও হাফ সেঞ্চুরি হাতছাড়া করেছেন। নাসুমকে সুইপ করতে গিয়ে ডিপ স্কোয়ার লেগে ক্যাচ দিয়ে থেমেছেন ৩৩ বলে ৪০ রান করে।

তামিম ফিরলেও তা দলের ওপর খুব একটা প্রভাব ফেলেনি। দলের অপর দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ ঝোড়ো ব্যাটিং করেছেন। তাদের ব্যাটে ভর করে বড় সংগ্রহ পেয়েছে দল।

এম সি



শীর্ষ সংবাদ:

জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেন আর নেই
‘দেওয়ানের পুল’কে সংরক্ষণ করে পর্যটন স্পটে রূপ দেওয়া হবে: এমপি এমরান চৌধুরী
বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ: সিলেটে বাণিজ্যমন্ত্রী
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় কমিটি, নেতৃত্বে বাণিজ্যমন্ত্রী
আজ পবিত্র আশুরা
সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা