বর্ষসেরা নারী ওয়ানডে একাদশে বাংলাদেশের নাহিদা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:১২ PM

বর্ষসেরা নারী ওয়ানডে একাদশে বাংলাদেশের নাহিদা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০১/২০২৪ ০৩:৩৯:৪১ AM

বর্ষসেরা নারী ওয়ানডে একাদশে বাংলাদেশের নাহিদা


আইসিসির বর্ষসেরা নারী ওয়ানডে একাদশে একমাত্র বাংলাদেশি হিসেবে সুযোগ পেয়েছেন বাংলাদেশের নাহিদা আক্তার। গত বছর বল হাতে দুর্দান্ত ছিলেন বাঁহাতি এই স্পিনার।

তারই পুরস্কার হিসেবে জায়গা পেলেন বর্ষসেরা ওয়ানডে একাদশে।

১১ ম্যাচে ২০ উইকেট নিয়ে গত বছর দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন নাহিদা। ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে অনবদ্য ভূমিকা রাখেন তিনি। বিশেষ করে দ্বিতীয় ম্যাচে সুপার ওভারের দায়িত্ব দেওয়া হয় তার কাঁধে। নাহিদা হতাশ করেননি তাতে। পাঁচ বলে ৭ রান দিয়ে শিকার করেছেন দুই উইকেট। বাংলাদেশও পায় সহজ এক জয়। এছাড়া প্রথম ও তৃতীয় ম্যাচে নেন তিনটি করে উইকেট।  

ঘরের মাটিতে ভারতের বিপক্ষে সিরিজেও নাহিদার পারফরম্যান্স ছিল দারুণ। তিন ম্যাচে ১৫ গড়ে তার শিকার ছয় উইকেট।  

বর্ষসেরা একাদশে সবচেয়ে বেশি পাঁচ ক্রিকেটার সুযোগ পেয়েছেন অস্ট্রেলিয়া থেকে। এছাড়া নিউজিল্যান্ডের দুই, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার একজন করে ক্রিকেটার আছেন একাদশে।

বর্ষসেরা একাদশ:  চামারি আতাপাত্তু (অধিনায়ক), ফিবি লিচফিল্ড, এলিসা পেরি, অ্যামেলিয়া কের, বেথ মুনি, ন্যাট সিভার-ব্রান্ট, অ্যাশলি গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, নাদিন ডি ক্লার্ক, লিয়া তাহুহু, নাহিদা আক্তার।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেন আর নেই
‘দেওয়ানের পুল’কে সংরক্ষণ করে পর্যটন স্পটে রূপ দেওয়া হবে: এমপি এমরান চৌধুরী
বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ: সিলেটে বাণিজ্যমন্ত্রী
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় কমিটি, নেতৃত্বে বাণিজ্যমন্ত্রী
আজ পবিত্র আশুরা
সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা