আজ বিকেলে সিলেট যাচ্ছেন সাকিব, খেলবেন খুলনার বিপক্ষে
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৫১ AM

আজ বিকেলে সিলেট যাচ্ছেন সাকিব, খেলবেন খুলনার বিপক্ষে

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৫/০১/২০২৪ ০৩:০৭:২১ AM

আজ বিকেলে সিলেট যাচ্ছেন সাকিব, খেলবেন খুলনার বিপক্ষে

ছবি : সংগৃহীত


বাম চোখে সেন্ট্রাল সেরাস কোরিওরেটিনোপ্যাথি সমস্যায় ভুগছেন সাকিব আল হাসান। তবে সিঙ্গাপুর থেকে দেশে ফেরার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আপাতত অস্ত্রোপচার করা লাগছে সাকিবের চোখের। তাতে করে খুব বেশি দুশ্চিন্তা নেই তারকা এই ক্রিকেটারকে নিয়ে। যদিও পর্যবেক্ষণে থেকেই খেলতে হবে তাকে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এক ম্যাচ খেলে সিঙ্গাপুর যাওয়া সাকিব দেশে ফিরছেন ২৪ জানুয়ারি রাতে। আপাতত ঢাকা পর্ব শেষে সিলেটের মাঠে বিপিএল শুরুর অপেক্ষা। যেখানে ২৬ জানুয়ারি দুপুরে খুলনা টাইগার্সের বিপক্ষে খেলতে নামবে সাকিবের রংপুর রাইডার্স। ২৫ জানুয়ারি বিকেল চারটায় সিলেট গিয়ে পরদিন ম্যাচ খেলতে নামবেন সাকিব।




ক্রিকফ্রেঞ্জির সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘হ্যাঁ, সাকিব আল হাসান আজ দেশে ফিরছেন। কাল (২৫ জানুয়ারি) বিকেল চারটায় সে সিলেট যাবে। খুলনার বিপক্ষে ম্যাচে সে আমাদের হয়ে খেলবে।’

ভারত বিশ্বকাপ থেকেই চোখের সমস্যা বয়ে বেড়াচ্ছেন সাকিব। বিশ্বকাপ চলাকালীন চেন্নাইয়ে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক। বিপিএল শুরুর আগে আবারও চোখের সমস্যা প্রকোটভাবে দেখা যায়। রংপুরের অনুশীলন ক্যাম্পে চশমা পড়েও ব্যাটিং করতে দেখা গেছে তাকে।

সমস্যা বেড়ে যাওয়ায় ক্যাম্প চলাকালীন লন্ডনে চক্ষু বিশেষজ্ঞের কাছে গিয়েছিলেন সাকিব। সেখান থেকে ফিরে রংপুরের হয়ে একটি ম্যাচও খেলেছেন তিনি। ফরচুন বরিশালের বিপক্ষে সেদিন ব্যাটিং করার সময় বোঝা যাচ্ছিলো চোখের সমস্যায় ভুগছেন তিনি। ম্যাচ শেষে জানা যায় চোখের ডাক্তার দেখাতে সিঙ্গাপুর যাচ্ছেন সাকিব।

সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে রিপোর্ট হাতে পেয়েছে বিসিবি। রিপোর্ট দেখে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিবৃতি দিয়ে নিশ্চিত করে সেন্ট্রাল সেরাস কোরিওরেটিনোপ্যাথি ভুগছেন সাকিব। এটি মূলত চোখের রেটিনার সমস্যা। মেকুলাতে সমস্যা হলে দৃষ্টিতে সমস্যা হয়ে থাকে।

জানা গেছে অতিরিক্ত মানসিক চাপের কারণে মেকুলায় তরল জমা হয়েছে। যার ফলে ব্যাটিং করতে সমস্যা হচ্ছিলো সাকিবের। এদিকে বাংলাদেশের অধিনায়ককে আপাতত পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছে বিসিবি। যদিও সিলেট পর্বের শুরু থেকেই বিপিএল খেলবেন তারকা এই ক্রিকেটার।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে ২০০ বছরের ঐতিহ্যে পালিত হচ্ছে পবিত্র আশুরা
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেন আর নেই
‘দেওয়ানের পুল’কে সংরক্ষণ করে পর্যটন স্পটে রূপ দেওয়া হবে: এমপি এমরান চৌধুরী
বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ: সিলেটে বাণিজ্যমন্ত্রী
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় কমিটি, নেতৃত্বে বাণিজ্যমন্ত্রী
আজ পবিত্র আশুরা
সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী