বিপিএলে রংপুরে খেলবেন সাকিব
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

বিপিএলে রংপুরে খেলবেন সাকিব

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৭/২০২৩ ১১:৩৭:১৬ পূর্বাহ্ন

বিপিএলে রংপুরে খেলবেন সাকিব

ছবি সংগৃহীত


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী দুই আসরের জন্য রংপুর রাইডার্সের হয়ে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান। আসন্ন (২০২৪) বিপিএল মৌসুমের জন্য রংপুর তারকা এ অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সবশেষ আসরে ফরচুন বরিশালের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। তবে ২০২৪ আসরে তাকে নতুন কোনো ঠিকানায় দেখা যেতে পারে আগেই ধারণা পাওয়া গিয়েছিল। অবশ্য এবার সেটির নাম চূড়ান্তভাবে প্রকাশ পেল।

সবশেষ দুই মৌসুমে ফরচুন বরিশালের হয়ে বিপিএল খেলেছেন সাকিব। গত ২০২২ বিপিএলের ফাইনালেও খেলেছিল দলটি। যদিও শেষ পর্যন্ত তারা শিরোপা জিততে পারেনি। এছাড়া সবশেষ ২০২৩ মৌসুমে প্লে-অফেও জায়গা করে নিয়েছিল বরিশাল।

তবে শেষ চারে পরাজিত হয়ে বাদ পড়ায় সাকিবের একাগ্রতা নিয়ে প্রশ্ন তোলে ফ্র্যাঞ্চাইজিটি। যে কারণে বিষয়টি ইতিবাচকভাবে নেননি এ বিশ্বসেরা অলরাউন্ডার। সেই ধারাবাহিকতায় তিনি আগামী মৌসুমে ফ্র্যাঞ্চাইজিটির জার্সি গায়ে না জড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। আগামী বছরের (২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি) পরবর্তী বিপিএল আসর মাঠে গড়ানোর কথা ছিল। তবে জাতীয় নির্বাচনের কারণে পিছিয়ে যেতে পারে আসরটি।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী