আজকের ম্যাচে সাকিবকে পাবে রংপুর?
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৫০ AM

আজকের ম্যাচে সাকিবকে পাবে রংপুর?

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০১/২০২৪ ০৮:৫৭:৪৮ AM

আজকের ম্যাচে সাকিবকে পাবে রংপুর?


চোখের সমস্যার কারণে বিপিএলে নিজেদের প্রথম দুই ম্যাচ খেলে সিঙ্গাপুরে গিয়েছিলেন সাকিব আল হাসান। চিকিৎসা শেষে গত বুধবার রাতে দেশে ফেরেন রংপুর রাইডার্স অধিনায়ক। আর গতকাল রাতে দলের সঙ্গে যোগ দেন তিনি।

গতকাল বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যার ফ্লাইটে সিলেটে পৌঁছান সাকিব। জানা গেছে, আজই খুলনার বিপক্ষে ম্যাচে খেলবেন সাকিব। তবে তার আগে খুব একটা অনুশীলনের সুযোগ পাচ্ছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। আজ দুপুর দেড়টায় মাঠে নামবে সাকিবের রংপুর।

এদিক একদিন আগেই বিবৃতি দিয়ে বিসিবি জানিয়েছিল — সাকিবের চোখে সিএসআর রোগের সংক্রমণ পাওয়া গেছে। যার জন্য দেশে ফেরার পর পর্যবেক্ষণে থাকবেন সাকিব।

বিসিবি বিবৃতিতে বলেছিল, 'সাকিব বাম চোখের সূক্ষ্ম সমস্যায় ভুগছেন। বাংলাদেশ ও বিদেশের চক্ষু বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করার পর ও একাধিক পরীক্ষা-নিরীক্ষার পর তার চোখে এক্সট্রাফোভাল সেন্ট্রাল সেরাস কোরিওরেটিনোপ্যাথি (সিএসআর) রোগের সংক্রমণ পাওয়া গেছে। আপাতত তার সমস্যা পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

‘সিএসআর এমন একটি অবস্থা, যা চোখের রেটিনাকে প্রভাবিত করে। এটি চোখের দৃষ্টিশক্তিতে ব্যাঘাত ঘটায়। সাকিবের ব্যাপারটি মেডিক্যাল দল গভীরভাবে পর্যবেক্ষণ করবে এবং কার্যকরভাবে এই ব্যাপারে ব্যবস্থা নেবে। এর মাধ্যমে সমস্যা সমাধানেও আশাবাদী চিকিৎকরা।’-যোগ করা হয়েছিল ওই বিবৃতিতে।

তবে সাকিবের চোখের অবস্থা এখন আগের তুলনায় ভালো হওয়ায় বিসিবি থেকে খেলার অনুমতি পাচ্ছেন তিনি। সব  ঠিক থাকলে আজ দুপুরে আবারও মাঠে নামবেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে ২০০ বছরের ঐতিহ্যে পালিত হচ্ছে পবিত্র আশুরা
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেন আর নেই
‘দেওয়ানের পুল’কে সংরক্ষণ করে পর্যটন স্পটে রূপ দেওয়া হবে: এমপি এমরান চৌধুরী
বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ: সিলেটে বাণিজ্যমন্ত্রী
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় কমিটি, নেতৃত্বে বাণিজ্যমন্ত্রী
আজ পবিত্র আশুরা
সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী