টস জিতে ফিল্ডিংয়ে বরিশাল, একাদশে চার পরিবর্তন
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৫১ AM

টস জিতে ফিল্ডিংয়ে বরিশাল, একাদশে চার পরিবর্তন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০১/২০২৪ ০১:৪৭:১২ AM

টস জিতে ফিল্ডিংয়ে বরিশাল, একাদশে চার পরিবর্তন


রংপুর রাইডার্সকে হারিয়ে বিপিএলের দশম আসর শুরু করেছিল ফরচুন বরিশাল। এরপর অবশ্য টানা দুই ম্যাচে হারতে হয়েছে তাদের।

এবার নিজেদের চতুর্থ ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হয়েছে তারা।

আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাট করে চট্টগ্রামকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।  

হারের বৃত্ত ভাঙতে গত ম্যাচের একাদশে চারটি পরিবর্তন নিয়ে নেমেছে বরিশাল। আর তাতে আসরে প্রথমবারের মতো মাঠে নামছেন তাইজুল ইসলাম, আহমেদ শেহজাদ, কামরুল ইসলাম রাব্বি ও ইয়ানিক ক্যারিয়া।

অন্যদিকে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে দুটিতে জয়ের মুখ দেখেছে চট্টগ্রাম। জয়ের ধারায় থাকায় উইনিং কম্বিনেশনে কোনো পরিবর্তন আনেনি তারা।  

ফরচুন বরিশাল (একাদশ): তামিম ইকবাল (অধিনায়ক), আহমেদ শেহজাদ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, দুনিথ ওয়েললাগে, আব্বাস আফ্রিদি, কামরুল ইসলাম, তাইজুল ইসলাম, ইয়ানিক ক্যারিয়া।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স (একাদশ): আবিষ্কা ফার্নান্দো, তানজিদ হাসান, শাহাদাত হোসেন, নাজিবুল্লাহ জাদরান, ইমরান উজ্জামান (উইকেটরক্ষক), কার্টিস ক্যাম্পার, শুভাগত হোম (অধিনায়ক), নিহাদুজ্জামান, শহিদুল ইসলাম, আল-আমিন হোসেন, বিলাল খান।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে ২০০ বছরের ঐতিহ্যে পালিত হচ্ছে পবিত্র আশুরা
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেন আর নেই
‘দেওয়ানের পুল’কে সংরক্ষণ করে পর্যটন স্পটে রূপ দেওয়া হবে: এমপি এমরান চৌধুরী
বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ: সিলেটে বাণিজ্যমন্ত্রী
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় কমিটি, নেতৃত্বে বাণিজ্যমন্ত্রী
আজ পবিত্র আশুরা
সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী