আফগান বোলিংকেই যত ভয় তামিমের
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:৪৫ AM

আফগান বোলিংকেই যত ভয় তামিমের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৭/২০২৩ ০৭:৫১:৩২ AM

আফগান বোলিংকেই যত ভয় তামিমের

ছবি সংগৃহীত


রশিদ খান, মোহাম্মদ নবি আর মুজিবুর রহমান- তিন কোয়ালিটি স্পিনার। অতিবড় সমালোচকও মানেন, এই তিন আফগান যে কোনো মানদণ্ডে অনেক কার্যকর স্পিনার। পরিসংখ্যানও সে সাক্ষিই দিচ্ছে। সীমিত ওভারের ক্রিকেটে তাদের তিনজনের সাফল্য প্রচুর।

সবার ধারণা, এবার বাংলাদেশের সাথে ওয়ানডে সিরিজে তারাই হবেন আফগান বোলিংয়ের প্রধান অস্ত্র। লেগি রশিদ, অফস্পিনার নবি আর রহস্যময় স্পিন শৈলির অধিকারী মুজিবুর রহমানকে ঘিরেই গড়ে উঠবে আফগান বোলিং আক্রমণ। তাদের স্পিন আক্রমণ সামলানোর ওপরই নির্ভর করবে বাংলাদেশের সাফল্য-ব্যর্থতা।

কিন্তু বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল তা মনে করেন না। তার ধারণা, শুধু স্পিনাররাই নন, আফগান পেসাররাও কম নয়। তাদের শক্তি-সামর্থ্যও বেশ। বাংলাদেশের বিপক্ষে গত বছর এই চট্টগ্রামে হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের চালচিত্র মেলে ধরে তামিম ইকবাল বোঝানোর চেষ্টা করেন, সর্বশেষ সিরিজে আফগান স্পিনারদের চেয়ে পেসাররাই ছড়ি ঘুরিয়েছেন বেশি।

পরিসংখ্যানও তাই জানাচ্ছে। আফগান ফাস্টবোলার ফজল হক ফারুবির বলে সিরিজের তিন ম্যাচেই আউট হয়েছেন তামিম ইকবাল। তাই তার কণ্ঠে এমন উচ্চারণ, ‘আমাদের সাথে গত সিরিজে ওদের (আফগানিস্তানের) স্পিনারদের চেয়ে পেসাররা ভালো করেছে। যদি একটা জিনিস নিয়ে চিন্তা করি, ভুল হবে। তাদের মানসম্পন্ন ফাস্ট বোলারও আছে। ওরা সাদা বলের ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা বোলিং ইউনিট।'

মোটকথা, টাইগার ক্যাপ্টেন বোঝানোর চেষ্টা করেন, পেস বা স্পিন কোন নির্দিষ্ট বিভাগ নয়, আফগান পুরো বোলিং ইউনিটটাই সমান শক্তিশালী। ধারালো। তাই তামিমের কন্ঠে ভাল করার জোর তাগিদ, ‘যাদের বিপক্ষে আমাদের নিজেদের সেরাটাই দিতে হবে।’

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’
বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড
প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন