ঘরের দল সিলেট স্ট্রাইকার্সের ম্যাচেও দর্শক খরা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৩০ AM

ঘরের দল সিলেট স্ট্রাইকার্সের ম্যাচেও দর্শক খরা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৯/০১/২০২৪ ০৪:৩৮:২৩ AM

ঘরের দল সিলেট স্ট্রাইকার্সের ম্যাচেও দর্শক খরা

খেলা চলাকালীন সময় একাংশ। ছবি: সংগৃহীত


ঢাকাপর্বে টানা দুই হার নিয়ে নিজেদের ডেরায় পা রেখেছিল সিলেট স্ট্রাইকার্স। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে প্রথম ম্যাচে স্টেডিয়াম রীতিমত কাঁপছিল স্বাগতিক দর্শকদের চিৎকারে।

কিন্তু দর্শকদের সেই স্রোত কাজে লাগাতে পারেনি মাশরাফি বিন মর্তুজার দল। কুমিল্লাকে ১৩০ রানে আটকে দিয়ে তারা ৭৮ রানেই অলআউট হয়ে যায়। হতাশা নিয়ে মাঠ ছাড়েন স্বাগতিক দর্শকরা।

সেই পারফরম্যান্সের প্রভাবই যেন পড়লো। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে সিলেট স্ট্রাইকার্সের দ্বিতীয় ম্যাচেই দর্শকরা মুখ ফিরিয়ে নিয়েছেন। আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারির অনেকটাই ফাঁকা দেখা যাচ্ছে।

পূর্ব দিকের ছাউনিযুক্ত গ্যালারিতে হাতে গোণা কয়েকজন দর্শক। গ্র্যান্ডস্টান্ডে দর্শক খুবই কম। পশ্চিম দিকের গ্যালারি আর পাহাড় কেটে বানানো টিলাতে কিছু দর্শক দেখা যাচ্ছে। তবে সেটাও গ্যালারির অর্ধেকের বেশি হবে না।

সোমবার ম্যাচের পরও সিলেটপর্বে আরও তিনটি ম্যাচ খেলবে সিলেট স্ট্রাইকার্স। বোঝাই যাচ্ছে, আজ চট্টগ্রামের বিপক্ষে জিততে না পারলে সেই ম্যাচগুলোতেও দর্শক পাওয়া যাবে না।

কেননা টানা চার ম্যাচ হেরে গেলে প্লে-অফের লড়াই থেকে অনেকটাই ছিটকে পড়বে সিলেট স্ট্রাইকার্স। দুদিন আগে সংবাদ সম্মেলনে মাশরাফিই যেমন বলে গেলেন-সবাই জয়ীদের পাশেই থাকতে চায়! সেই জয়টা ভীষণভাবে দরকার সিলেটের।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির
নবীগঞ্জে ২০০ বছরের ঐতিহ্যে পালিত হচ্ছে পবিত্র আশুরা
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেন আর নেই
‘দেওয়ানের পুল’কে সংরক্ষণ করে পর্যটন স্পটে রূপ দেওয়া হবে: এমপি এমরান চৌধুরী
বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ: সিলেটে বাণিজ্যমন্ত্রী
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় কমিটি, নেতৃত্বে বাণিজ্যমন্ত্রী
আজ পবিত্র আশুরা
সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী