অলিম্পিক বাছাইয়ের চূড়ান্ত পর্বে ব্রাজিল
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:২৭ AM

অলিম্পিক বাছাইয়ের চূড়ান্ত পর্বে ব্রাজিল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০১/২০২৪ ০৯:৪৪:২৪ AM

অলিম্পিক বাছাইয়ের চূড়ান্ত পর্বে ব্রাজিল

ছবি: সংগৃহীত


প্যারিস অলিম্পিকে অংশগ্রহণের লক্ষ্যে চলা দক্ষিণ আমেরিকার বাছাই পর্বের ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল যুবারা। এই জয়ে গ্রুপ ‘এ’ থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে দ্বিতীয় পর্ব নিশ্চিত করেছে সেলেসাওরা। এখনো গ্রুপ পর্বের একটি ম্যাচ বাকি আছে ব্রাজিলের।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বাংলাদেশ সময় ভোর ৫টায় ভেনেজুয়েলার এস্তাদিও নাসিওনাল ব্রিগিদো ইরিয়াত্রে স্টেডিয়ামে ইকুয়েডর মুখোমুখি হয় ব্রাজিল। ম্যাচে ২-১ গোলের ব্যবধানে জয় পায় ব্রাজিল। ব্রাজিলের হয়ে দুটি গোল করেন মারলন গমেজ ও গ্যাব্রিয়েল পিরানি। প্রথমার্ধে একপ্রকার খোলসে বন্দি ছিল ইকুয়েডর। বিপরীতে এন্ড্রিক-মারলন গমেজরা শুরু থেকেই ছিলেন ছন্দে। তবে ম্যাচের প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি কেউই।

ম্যাচের দ্বিতীয়ার্ধে পেড্রো ভাইটের অ্যাসিস্ট থেকে ক্লাভিয়ের মারকেডোর গোলে লিড পায় ইকুয়েডর। তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ছয় মিনিটের মাথায় এন্ড্রিকের অ্যাসিস্ট থেকে মারলন গোমেজ গোল করে দলকে সমতায় ফেরান। এর ১০ মিনিট পর ব্রাজিলের হয়ে জয়সূচক গোলটি করেন গ্যাব্রিয়েল পিরানি।

এ জয়ে ৩ ম্যাচে ব্রাজিলের পয়েন্ট ৯। ৪ ম্যাচ থেকে ইকুয়েডর পয়েন্ট ৭। স্বাগতিক ভেনিজুয়েলা পেয়েছে ৩ ম্যাচে ৫ পয়েন্ট। পরের ম্যাচে জিতলে তাদের পয়েন্ট হবে ৮। তবে ব্রাজিল পরের ম্যাচ হারলেও বিপদ নেই। 

এম সি



শীর্ষ সংবাদ:

শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির
নবীগঞ্জে ২০০ বছরের ঐতিহ্যে পালিত হচ্ছে পবিত্র আশুরা
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেন আর নেই
‘দেওয়ানের পুল’কে সংরক্ষণ করে পর্যটন স্পটে রূপ দেওয়া হবে: এমপি এমরান চৌধুরী
বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ: সিলেটে বাণিজ্যমন্ত্রী
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় কমিটি, নেতৃত্বে বাণিজ্যমন্ত্রী
আজ পবিত্র আশুরা
সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী