বিশ্বনাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ AM

‘খেলা হোক বিনোদনের মাধ্যম’

বিশ্বনাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৬/২০২৩ ০৮:১৫:২২ AM

বিশ্বনাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

জানাইয়া ফুটবল মাঠে


‘খেলা হোক বিনোদনের মাধ্যম’ এমন প্রতিপাদ্য নিয়ে সিলেটের বিশ্বনাথে শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) এর উপজেলা পর্যায়ের খেলা। আজ শনিবার আজ (১০ জুন)  বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান এর সভাপতিত্বে উপজেলা জানাইয়া ফুটবল মাঠে এ খেলার উদ্বোধন করা হয়।উদ্বোধনী  খেলায় প্রধান অতিথি  ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম নুনু মিয়া। 

কিশোর কিশোরীদের শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশ নিশ্চিত করার লক্ষ্যে এ আয়োজন দেশব্যাপী চলমান রয়েছে। বিশ্বনাথ উপজেলার ৮ ইউনিয়নের অনূর্ধ্ব ১৭ খেলোয়াড়দের নিয়ে উপজেলার ঐতিহ্যবাহী জানাইয়া মাঠে ৩ নং অলংকারী ইউনিয়ন বনাম ৭ নং দেওকলস ইউনিয়নের মধ্যে দুপুর ২ টায় খেলার উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী ম্যাচে ৭ নং দেওকলস ইউনিয়ন অলংকারী ইউনিয়নে বিরুদ্ধে ১-০ গোলে  জয়লাভ করে। দিনের ওপর খেলায় বিকেল ৪ টায় ২নং খাজাঞ্চি ইউনিয়ন বনাম ৬ নং বিশ্বনাথ ইউনিয়ন একে অপরের মোকাবেলা করে ২-০ গোলে খাজাঞ্চি ইউনিয়ন জয়ী হয়। 

আগামীকাল ১১ জুন,  রোববার দুপুর ২ টায় উপজেলার ১ নং লামাকাজী ইউনিয়ন বনাম ৫ নং দৌলতপুর ইউনিয়নের মধ্যে দিনের প্রথম খেলা এবং বিকেল ৪ টায় ৮ নং দশঘর ইউনিয়ন বনাম ৪ নং রামপাশা ইউনিয়ন দিনের ২য় খেলায় পরস্পরের মোকাবেলা করার কথা রয়েছে। 

আগামী ১২ ও ১৩ জুন সেমিফাইনাল ও ১৪ জুন ফাইনাল খেলা একই মাঠে অনুষ্ঠিত হবে।উদ্বোধনী  খেলায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ক্রিড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মখদ্দুছ আলী ও ফখরুল ইসলাম প্রমুখ। 

জৈন্তা বার্তা/এসএ



শীর্ষ সংবাদ:

সিলেটে ১ হাজার ৯৮০ পিস ই/য়াবাসহ মা/দক কা/রবারি গ্রে/প্তার
ওসমানীনগর ট্র্যা/জেডি: নিহ/ত ৯ জনের ম/রদেহ হস্তান্তর প্রক্রিয়া চলছে
রেশন-ত/লবের দাবিতে নোয়াপাড়া চা বাগানে শ্রমিক কর্ম/বিরতি
আইনজীবীদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অপরিহার্য: এমপি এমরান চৌধুরী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুই শিশুর মৃ'ত্যু
ওসমানীনগরে দুই বাসের সং'ঘর্ষে নি'হত বেড়ে ৯
মাহবুব আলী খানের নামে চণ্ডিপুল গোলচত্বরের নামকরণ হবে
অন্য সিটির তুলনায় সিলেট অনেক পরিচ্ছন্ন- স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
ডটস কর্নারে ওষুধ সংক/ট, দুর্ভো/গে য/ক্ষা রোগীরা
মানসম্মত শিক্ষার জন্য আধুনিক অবকাঠামোর বিকল্প নেই' - মন্ত্রী মুক্তাদির