বাংলাদেশকে বড় লক্ষ্য দিলো শ্রীলঙ্কা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:০৩ AM

বাংলাদেশকে বড় লক্ষ্য দিলো শ্রীলঙ্কা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০২/২০২৪ ০১:৫১:৪৭ AM

বাংলাদেশকে বড় লক্ষ্য দিলো শ্রীলঙ্কা


দুই ওপেনারের ব্যাটে উড়ন্ত শুরু পায় শ্রীলঙ্কা। তাদের গড়ে দেওয়া ভিতের অপর দাঁড়িয়ে দ্রুত রান তুলেছেন বাকি ব্যাটাররা। তাতেই বড় সংগ্রহ গড়েছে লঙ্কান মেয়েরা। শিরোপা জিততে হলে বাংলাদেশি ব্যাটারদের লম্বা পথ পাড়ি দিতে হবে।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল। অপরাজিত ৬৬ রান এসেছে নেতমি পর্নার ব্যাট থেকে।

আগে ব্যাটিং করতে নেমে দারুণ শুরু করেন দুই লঙ্কান ওপেনার নেতমি পর্না ও দেভিমি বিহাঙ্গা। দুজনে মিলে উদ্বোধনী জুটিতে যোগ করেন ১০৪ রান। নতুন বলে বাংলাদেশি বোলারদের পাত্তাই দেননি তারা। শুরুতে কিছুটা রক্ষণাত্মক খেললেও সময়ের সঙ্গে সঙ্গে আক্রমণাত্মক হয়ে ওঠেন দুজনেই।

ইনিংসের ১৫তম ওভারে এসে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। বিহাঙ্গাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন নিশিতা আক্তার নিশি। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৪২ বলে ৪৯ রান। দারুণ ব্যাটিং করলেও নিশ্চিয়ই তার হাফ সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ থাকবে!

বিহাঙ্গা না পারলেও আরেক ওপেনার পর্না ঠিকই ফিফটির দেখা পেয়েছেন। তিনি শেষ পর্যন্ত ৫৭ বলে ৬৬ রান করে অপরাজিত ছিলেন। ভিশমি গুনারত্নে তিনে নেমে করেছেন ১৩ বলে ১৪ রান। সবমিলিয়ে বড় সংগ্রহই গড়ে লঙ্কানরা। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট পেয়েছেন রাবেয়া, নিশি ও জান্নাতুল মাওয়া। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির
নবীগঞ্জে ২০০ বছরের ঐতিহ্যে পালিত হচ্ছে পবিত্র আশুরা
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেন আর নেই
‘দেওয়ানের পুল’কে সংরক্ষণ করে পর্যটন স্পটে রূপ দেওয়া হবে: এমপি এমরান চৌধুরী
বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ: সিলেটে বাণিজ্যমন্ত্রী
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় কমিটি, নেতৃত্বে বাণিজ্যমন্ত্রী
আজ পবিত্র আশুরা
সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী