নতুন জার্সিতে নতুন আশায় ব্যাটিংয়ে সিলেট
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:০৪ AM

নতুন জার্সিতে নতুন আশায় ব্যাটিংয়ে সিলেট

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০২/২০২৪ ০১:৫৪:০০ AM

নতুন জার্সিতে নতুন আশায় ব্যাটিংয়ে সিলেট


গেল বিপিএলে চমক দেখানো সিলেট স্ট্রাইকার্স এবারের আসরে এখনও পর্যন্ত পাঁচ ম্যাচে খেলে ফেললেও জয়ের গেরো খুলতে পারেনি। এরই মধ্যে টুর্নামেন্ট থেকে বিরতিতে গেছেন সিলেট অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তার জায়গায় দলের নেতৃত্বে মোহাম্মদ মিঠুন। এদিকে, ভাষার মাসে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে বিশেষ জার্সি পরে মাঠে নামছে সিলেট।

নতুন অধিনায়ক, নতুন জার্সিতে ভাগ্য বদলের আশায় সিলেট। বিপিএলে সিলেট পর্বের শেষ ধাপে আজ দুর্দান্ত ঢাকার বিপক্ষে টস হেরে আগে ব্যাট করবে মিঠুনরা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর দু’টায়। 

একদিন আগেই শুরু হয়েছে ভাষার মাস ফেব্রুয়ারি। ভাষার মাসকে শ্রদ্ধা জানাতে ব্যতিক্রমী এক উদ্দ্যোগ নেয় সিলেট। ভাষার মাস উপলক্ষ্যে আগামী দুই ম্যাচে বিশেষ জার্সি পরে মাঠে নামবেন স্ট্রাইকার্সরা। যেখানে খেলোয়াড়দের নাম ও নম্বর বাংলায় লেখা হয়েছে। সবুজের মধ্যে নানান কারুকার্যে ফুটিয়ে তোলা হয়েছে সিলেট অঞ্চলের ২০টি ঐতিহ্যবাহী জিনিস।

এদিকে, সিলেটের মতো দুর্দান্ত ঢাকার অবস্থাও নড়বড়ে। মোসাদ্দেক হোসেন সৈকতের নেতৃত্বাধীন দলটি চলতি আসরে ৪ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিততে পেরেছে। টেবিলে ২ পয়েন্ট নিয়ে তাদের স্থান সিলেটের একধাপ ওপরে।

সিলেট একাদশ

মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, শামসুর রহমান, জাকির হাসান, আরিফুল হক, সামিত প্যাটেল, রায়ার্ন বার্ল, নাঈম হাসান, বেনি হাওয়েল, রিচার্ড এনগারাভা ও রেজাউর রহমান রাজা।

ঢাকা একাদশ

মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), তাসকিন আহমেদ, আরাফাত সানি, শরিফুল ইসলাম, নাঈম শেখ, ইরফান শুক্কুর, সাইফ হাসান, গুলবাদিন নাইব, উসমান কাদির, আলেক্সান্ডার রস ও সাইম আয়ুব।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির
নবীগঞ্জে ২০০ বছরের ঐতিহ্যে পালিত হচ্ছে পবিত্র আশুরা
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেন আর নেই
‘দেওয়ানের পুল’কে সংরক্ষণ করে পর্যটন স্পটে রূপ দেওয়া হবে: এমপি এমরান চৌধুরী
বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ: সিলেটে বাণিজ্যমন্ত্রী
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় কমিটি, নেতৃত্বে বাণিজ্যমন্ত্রী
আজ পবিত্র আশুরা
সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী