তিনদিন বন্ধ থাকবে ইসির সার্ভার
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৪ PM

তিনদিন বন্ধ থাকবে ইসির সার্ভার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৭/২০২৩ ১২:২৫:৪৪ PM

তিনদিন বন্ধ থাকবে ইসির সার্ভার

ছবি সংগৃহীত


সারাদেশে প্রায় তিনদিনের জন্য বন্ধ থাকবে নির্বাচন কমিশনের (ইসি) সার্ভার। তবে তিনদিন পরে আবারও যথারীতি সার্ভার চালু হবে। 

সম্প্রতি নির্বাচন কমিশন সচিবালয়ের প্রোগ্রামার মো. আবুল খায়ের রনির সই করা এক চিঠিতে এ তথ্য জানিয়েছে ইসি।

চিঠিতে বলা হয়, সার্ভার কক্ষ আদর্শমান করণের সময়কালে সার্ভার কক্ষের চলমান সেবাগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হবে। নির্বাচন কমিশন সচিবালয়ের আইসিটি অনুবিভাগের আওতায় ১০ম তলায় অবস্থিত সার্ভার কক্ষ আদর্শমান করণের কাজ চলমান রয়েছে। এজন্য সার্ভার কক্ষ আদর্শমানকরণের সময়কালে সার্ভার কক্ষের চলমান নেটওয়ার্ক ও সার্ভারভিত্তিক সেবাগুলো মাঠ পর্যায় পর্যন্ত নিরবচ্ছিন্ন রাখতে বর্তমানে সার্ভার, নেটওয়ার্ক ও বৈদ্যুতিক সংযোগসমূহ অস্থায়ী সার্ভার কক্ষে (কক্ষ নং-৯০৭) স্থানান্তর করা হচ্ছে। 

এর ফলে বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেল ৫টা থেকে শনিবার (৮ জুলাই) রাত অবধি এ সার্ভার কক্ষের মাধ্যমে পরিচালিত মাঠ পর্যায় ও সচিবালয়ের ইন্টারনেট ও ইন্ট্রানেটভিত্তিক সব ধরনের সেবা যেমন, ইন্টারনাল ওয়েবসাইট, ভিপিএন সেবা বন্ধ থাকবে। আগামী রোববার (৯ জুলাই) যথারীতি সার্ভিস চালু থাকবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ নোটিশ জারি করা হলো।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার