শ্রীলঙ্কা সিরিজের সব ম্যাচ সিলেট ও চট্টগ্রামে
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:০৮ AM

শ্রীলঙ্কা সিরিজের সব ম্যাচ সিলেট ও চট্টগ্রামে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৩/০২/২০২৪ ০৩:০৪:১০ AM

শ্রীলঙ্কা সিরিজের সব ম্যাচ সিলেট ও চট্টগ্রামে


এবারই প্রথম এমন ঘটনা ঘটতে যাচ্ছে। বাংলাদেশ ঘরের মাঠে কোন আন্তর্জাতিক সিরিজ খেলতে যাচ্ছে যেখানে তিন সংস্করণের কোন একটা ম্যাচ নেই রাজধানী শহর ঢাকায়। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তিন সংস্করণের সবগুলো ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে এবং দুই টেস্টের সিরিজ খেলতে পহেলা মার্চ বাংলাদেশে পা রাখবে লঙ্কান ক্রিকেট দল। শুক্রবার তাদের বিপক্ষে পূর্ব নির্ধারিত সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বিসিবি। 

শুরুতেই সিলেটে হবে টি-টোয়েন্টি সিরিজ। ৪, ৬ ও ৯ মার্চ হবে তিন ম্যাচ। প্রথম দুই ম্যাচ সন্ধ্যা ছয়টায় শুরু হলেও শেষ ম্যাচ শুরু হবে বিকেল ৩টায়। ১৩ মার্চ থেকে ওয়ানডে সিরিজ শুরু হবে চট্টগ্রামে, বাকি দুই ম্যাচ ১৫ ও ১৮ মার্চ। তিন ম্যাচই হবে চট্টগ্রামে। প্রথম দুই ম্যাচ দিবারাত্রীর হলেও শেষ ম্যাচটি হবে দিনের আলোয়। ১১ বছর পর দেশের মাঠে একদম দিনের আলোয় ওয়ানডে খেলবে বাংলাদেশ দল। 

চট্টগ্রাম থেকে ওয়ানডে সিরিজ শেষ করে আবার প্রথম টেস্ট খেলতে সিলেটে ফিরবে দুই দল। ২২ মার্চ থেকে শুরু হবে প্রথম টেস্ট। ৩০ মার্চ থেকে দ্বিতীয় টেস্টের ভেন্যু আবার চট্টগ্রাম। দুই টেস্ট ম্যাচ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।


জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির
নবীগঞ্জে ২০০ বছরের ঐতিহ্যে পালিত হচ্ছে পবিত্র আশুরা
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেন আর নেই
‘দেওয়ানের পুল’কে সংরক্ষণ করে পর্যটন স্পটে রূপ দেওয়া হবে: এমপি এমরান চৌধুরী
বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ: সিলেটে বাণিজ্যমন্ত্রী
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় কমিটি, নেতৃত্বে বাণিজ্যমন্ত্রী
আজ পবিত্র আশুরা
সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী