ছাতকে ঝলমলে রোদের দেখা মিলেছে, কমতে শুরু করেছে পানি
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:১১ AM

ছাতকে ঝলমলে রোদের দেখা মিলেছে, কমতে শুরু করেছে পানি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৭/২০২৩ ০৫:৩৫:৫১ AM

ছাতকে ঝলমলে রোদের দেখা মিলেছে, কমতে শুরু করেছে পানি

ছবি সংগৃহীত


ছাতকে টানা এক সপ্তাহের বেশি সময় ধরে ভারী বৃষ্টির পর অবশেষে রোদের দেখা মিলেছে। বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৪টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ছাতকে রৌদ্রোজ্জ্বল পরিবেশ বিরাজ করছে।

এদিকে সারাদিন রোদ থাকায় ছাতকের সুরমা নদীর পানি কমতে শুরু করেছে। বুধবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ছাতকে ১৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে আজ সকাল ৯টার দিকে ঝিরিঝিরি বৃষ্টি পরেছে খানিক সময়। আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মোঃ মামুন হাওলাদার জানান, সুরমা নদীর ছাতক পয়েন্টে বুধবার সন্ধ্যা ৬টায় পানির উ”চতা ছিল ৯ দশমিক ১৭ সেন্টিমিটার। বৃহস্পতিবার সকাল ৯টায় পানি ৮ দশমিক ৯৫ সেন্টিমিটার উচ্চতা দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর এই পয়েন্টে পানি বিপৎসীমার উপর দিয়েই প্রবাহিত হচ্ছে। এ পয়েন্টে পানির বিপৎসীমা ৮ দশমিক ১১ সেন্টিমিটার। তবে সুনামগঞ্জ জেলার মধ্যে ছাতকের সুরমা নদীর পানি এখনো বিপৎসীমার উপর দিয়েই প্রবাহিত হচ্ছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে