সুনামগঞ্জে যুব মহিলা লীগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:১১ AM

সুনামগঞ্জে যুব মহিলা লীগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৭/২০২৩ ০৭:৪৯:৪৮ AM

সুনামগঞ্জে যুব মহিলা লীগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


শিক্ষা সাম্য প্রগতি যুব মহিলা লীগের মূলনীতি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ যুব মহিলালীগ এর সুনামগঞ্জ জেলা শাখায় কেক কেটে ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুলাই ) প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিকেল ৪ টায়  হাসননগর মাদ্রাসা পয়েন্ট সংলগ্ন  দলীয় কার্যালয়ে সুনামগঞ্জ জেলা যুব মহিলা লীগের সভাপতি সানজিদা নাসরিন দিনা'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক  জান্নাত মরিয়ম'র সঞ্চালনায় প্রতিষ্টা বার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভায় বক্তব্য রাখেন,সদর উপজেলার যুব মহিলালীগের সভাপতি, মাফরুজা বেগম মনি,সাধারন সম্পাদক, তানিম আক্তার,তাহিরপুর উপজেলা যুব মহিলালীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা, সদর যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক মিনা রানী দাস, যুগ্ম সাধারণ সম্পাদক মৌসুমি আক্তার দিলু,খুশনুর বেগম,সাদিয়া আক্তার,রুমী আক্তার,রুনা বেগম,ফাতেমা আক্তার মুন্নী, আলাতুল,জয়নব বিবি,নুরুন্নাহার, সুমি,শহরবানু,নুরুন্নাহার প্রমুখ।

সানজিদা নাসরিন দিনা বলেন, যুব মহিলা লীগ প্রতিষ্ঠার মূল লক্ষ্যই ছিল নারী সমাজকে এই সংগঠনের পতাকাতলে একত্রিত করে সকল বাধা জয় করে নারীর রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে যাওয়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সন্ত্রাস, জঙ্গীবাদ, দুর্নীতিসহ সকল অত্যাচার-অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে